BSNL Diwali Offer
Jio, Airtel এবং Vi এর চিন্তা বাড়াতে BSNL তার গ্রাহকদের দিচ্ছে ধামাকা দিওয়ালি অফার। কোম্পানি তার দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে। এই বিষয় বিএসএনএল কোম্পানি তার অফিসিয়াল সাইটে ঘোষণা করেছে। আপনি যদি ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহক হন এবং সস্তায় এক বছরের রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এই খবর আপনার কাজে আসবে। আসুন জেনে নেওয়া যা বিএসএনএল এর কোন রিচার্জ প্ল্যানের দাম কমানো হয়েছে।
বিএসএনএল এর 1999 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই রিচার্জ প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে 1999 টাকায় লিস্ট করা। তবে দিওয়ালির উপলক্ষে কোম্পনি এই রিচার্জে 100 টাকার ছাড় অফার করছে। যার পরে এটি 1899 টাকায় কেনা যাবে।
সরকারী কোম্পানির এই অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। কোম্পানি তার ওয়েবসাইটে জানিয়েছে যে গ্রাহকরা 28 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত এই রিচার্জে 100 টাকার ছাড় পাবেন।
1999 টাকার বিএসএনএল রিচার্জটি একটি বার্ষিক প্ল্যান। যেখানে গ্রাহকরা 365 দিনের জন্য যার মানে এক বছরের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে কোম্পানি আনলিমিটেড ভয়েস কলিং, 600 জিবি হাই স্পিড ডেটা এবং 100 SMS প্রতিদিন অফার করছে।
এছাড়া গ্রাহকরা Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tunes এর সুবিধাও পাবেন এই রিচার্জে।
আরও পড়ুন: অ্যামাজন দিওয়ালি সেলের শেষ দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে 32-inch Smart TV, সবচেয়ে সস্তা 5,299 টাকার