BSNL rs 99 recharge plan with unlimited calling
আপনি যদি বার-বার দামি রিচার্জ থেকে মুক্তি পেতে চান, তবে আপনার এই ঝামেলা শেষ হতে চলেছে। সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের দুর্দান্ত অফার দিচ্ছে। আসলে ভারত সঞ্চার নিগম লিমিটেড এমন একটি রিচার্জ প্ল্যান অফার করে যা আপনাকে 365 দিনের রিচার্জ থেকে মুক্তি দেয়।
Jio, Airtel এবং Vi এর তরফে জুলাই 2024 সালে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে বিএসএনএল এখনও রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি। টেলিকম সেক্টারে বিএসএনএল এমন একটি কোম্পানি যার কাছে দীর্ঘ ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে।
আরও পড়ুন: Vivo V50 লঞ্চের আগেই প্রকাশ হল ফোনের দাম, 6000mAh ব্যাটারি এবং 90W চার্জিং থাকবে সাথে
আমরা যেই রিচার্জ প্ল্যানের কথা বলছি সেটি 1999 টাকা দামে আসে। এই রিচার্জ প্ল্যানে আপনি পুরো 365 দিনের ভ্যালিডিটি পাবেন। যার মানে একবারে পুরো 12 মাসের রিচার্জ থেকে মুক্তি। এতে সমস্ত লোকল এবং এসটিডি নেটওয়ার্কে ফ্রি কলিং অফার করা হয়।
এছাড়া ডেটার ক্ষেত্রে, বিএসএনএল এর এই সস্তা প্ল্যানে দুর্দান্ত ডেটা অফার করা হয়। পুরো ভ্যালিডিটিতে মোট 600GB ডেটা পাওয়া যাবে। এই ডেটা অফারের বিশেষ জিনিষ হল যে এতে আপনি কোনো লিমিট ছাড়াই ডেটা ব্যবহার করতে পারবেন। গ্রাহকরা চাইলে একসাথে পুরো ডেটা ব্যবহার করতে পারেন বা পুরো 365 দিন পর্যন্ত। সরকারী কোম্পানি গ্রাহকদের প্রতিদিন 100 ফ্রি এসএমএস দেয়।
আরও পড়ুন: 50MP ট্রিপল ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা সহ আসছে Nothing Phone 3a সিরিজ, জানুন কত হতে পারে দাম