BSNL Rs 1999 recharge plan offer 380 days validity and 600GB Data
আপনি যদি BSNL গ্রাহক হন এবং সস্তায় বছরভরের সস্তা রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে সরকারী কোম্পানি দিচ্ছে আপনাকে সুযোগ। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের প্রথম পছন্দ। এবারও কোম্পানি তার গ্রাহকদের একটি নতুন অফার দিচ্ছে। এই নতুন অফারে গ্রাহকদের একটি রিচার্জ প্ল্যানে বেশি দিনের সাথে অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের বিষয়।
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল মাদার্স ডে (Mother’s Day) উপলক্ষে তার দুটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। কোম্পানি তার 1999 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে 380 দিনের ভ্যালিডিটি অফার করছে। তবে বলে দি যে এই প্ল্যানে আগে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হত।
আরও পড়ুন: Google New Logo: 10 বছরে প্রথমবার নতুন রুপে এল গুগল, প্রকাশ্যে এল নতুন লোগো
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানের সুবিধার কথা বললে, এতে আনলিমিটেড কলিং করা যাবে যেকোনো নেটওয়ার্কে। এছাড়া প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে। ডেটার কথা বললে পুরো 380 দিনের জন্য 600 জিবি ডেটা দেওয়া হয়। যার মানে প্রতিদিনের হিসেবে প্রায় 1.5GB ডেটা পাওয়া যাবে।
কোম্পানির এই অফারের সুবিধা নিতে গ্রাহকদের কোম্পানির অফিসিয়াল সাইটে যেতে হবে। তা ছাড়া গ্রাহকরা বিএসএনএল মোবাইল অ্যাপ থেকেও রিচার্জ করতে পারেন। তবে বলে দি যে এই অফারটি শুধুমাত্র 14 মে অর্থাৎ আগামীকাল পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung এর সবচেয়ে পাতলা ফোন Galaxy S25 Edge লঞ্চ, জানুন ভারতে দাম কত