BSNL prepaid plan Rs 1999 offer 600GB Data and 365 validity to compete Jio Airtel
Reliance Jio, Airtel কোম্পানি তাদের গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি সহ একাধিক প্ল্যান অফার করে। তবে BSNL এর কাছে এমন একটি প্রিপেইড প্ল্যান (BSNL Prepaid Plan) রয়েছে যা প্রাইভেট কোম্পানিগুলিকে টেক্কা দেয়। আপনি যদি বিএসএনএল ইউজার হন তবে এই রিচার্জ প্ল্যানটি (Recharge Plan) এক ভাল বিকল্প হতে পারে।
আসলে সরকারী টেলিকম কোম্পানির কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এতে এক বছরের অর্থাৎ 365 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করেন, তবে 365 দিন পর্যন্ত কোনও রিচার্জের ঝামেলা থাকবে না। আসুন জেনে নিই কোন প্ল্যানে কত বেশি সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: বিনামূল্যে চলবে Netflix! 84 দিন পর্যন্ত থাকবে Unlimited 5G ডেটা, Airtel আনল দুর্দান্ত প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড এই রিচার্জ প্ল্যানে এক বছরে 600GB ডেটা অফার করছে। বিএসএনএল এর তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই প্ল্যানের বিষয় জানানো হয়েছে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি PV1999 নামে আসে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই প্ল্যানের দাম 1999 টাকা। এতে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে।
ডেটার কথা বললে, এই প্রিপেইড প্ল্যানে মোট 600GB ডেটা পাওয়া যাবে। গ্রাহকরা এতে পাওয়া ডেটা কোনো লিমিট ছাড়াই ব্যবহার করতে পারবেন। এছাড়া, এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা সারা দেশে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি রোমিংয়ের সুবিধা পাবেন।
পাশাপাশি, এতে গ্রাহকরা পাবেন প্রতিদিন 100 SMS ফ্রি। সাথে এতে গ্রাহকদের একাধিক ভ্যালু এডেড সার্ভিস দেওয়া হয়। এতে থাকছে Zing Music, WOW Entertainment, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games, Gameon & Astrotell, Gameium, Lystn Podcast এর মতো সুবিধা।
আরও পড়ুন: BSNL Bharat AirFiber কি প্রাইভেট টেলিকমের চেয়ে ভালো! জেনে নিন স্পিড এবং পরিষেবা কী দিচ্ছে