ভারত সঞ্চার নিগম লিমিটেড তার ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় সময়েই (BSNL Plan) নতুন অফার নিয়ে আসে। এবারও কোম্পানি তার গ্রাহকদের দুর্দান্ত অফার দিচ্ছে। আসলে কোম্পানি তার 151 টাকার প্রিপেইড প্ল্যানে (BSNL Rs 151 Plan) বেশি ভ্যালিডিটি দিচ্ছে।
বিএসএনএল তরফে কোরোনা সময় বাড়ি থেকে কাজ করা গ্রাহকদের সুবিধার জন্য একটি ডেটা বুস্টার হিসাবে এই প্ল্যানটি চালু করেছিল। 2020 সালে কোম্পানি এই প্ল্যানটি নিয়ে আসে। সেই সময় এতে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। যার পরে 2022 সালে এতে 2 দিন কমিয়ে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: Reliance Jio-Airtel বন্ধ করতে পারে Unlimited 5G Data, বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম!
এখন আবার এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক কী সুবিধা দেওয়া হয়ে এই প্ল্যানে।
BSNL-এর 151 টাকার প্ল্যানটি একটি ডেটা ভাউচার। যার মানে হচ্ছে যে এই রিচার্জের সাথে আপনার কাছে একটি এক্টিভ প্ল্যান থাকতে হবে। 151 টাকার টাকার প্ল্যানে 40GB একগুচ্ছ ডেটা পাওয়া যায়। নতুন আপডেটে এতে 2 দিনের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে প্ল্যানটি রিচার্জ করার আগে অবশ্যই চেক করে নেবেন, যে আপনার ফোন নম্বরে কত দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।
ডেটা সুবিধা ছাড়া, এই প্ল্যানে Zing এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্রিপেইড প্ল্যানে এছাড়া আর কোনও সুবিধা পাওয়া যাবে না। এটি একটি ডেটা ভাউচার, তার জন্য আপনার কাছে একটি এক্টিভ রিচার্জ প্ল্যান থাকতে হবে।
এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য একটি সেরা বিকল্প, যারা কোনো লিমিট ছাড়াই ডেটা ব্যবহার করতে চান।