BSNL 1 year plan: 365 ദിവസത്തേക്ക് 600GB തരുന്ന BSNL പ്ലാനിനെ കുറിച്ച് അറിയാമോ?
ভারতের বাজারে টেলিকম সেক্টরে Jio এবং Airtel এর একতরফা রাজ চলছে। দুটি সংস্থাই তার গ্রাহকদের অনেক রকমের রিচার্জ প্ল্যান অফার করে। তবে তাদেরকে টেক্কা দিতে সরকারী টেলিকম কোম্পানি BSNL কোমর বেঁধেছে। সস্তা এবং কম দামের রিচার্জ প্ল্যানের কথা বললেই, BSNL Plan এর নাম সবার প্রথম আসে।
বিএসএনএল তার গ্রাহকদে কথা মাথায় রেখে, বিভিন্ন ধরণের রিচার্জ অফার করে। এতে শর্ট টার্ম থেকে লং টার্ম সব রকমের প্ল্যান রয়েছে। আপনি যদি বিএসএনএল গ্রাহক হন, এবং বেশি ভ্যালিডিটি সহ প্ল্যান চান, তবে এই খবর আপনার কাজে আসতে পারে। বিএসএনএল এই প্ল্যানে গ্রাহকরা 70 দিনের ভ্যালিডিটি সুবিধা পাবেন।
আরও পড়ুন: Jio-Airtel Prepaid Plan: 10 টাকা বেশি খরচে মিলছে দ্বিগুন ডেটা, কার জোর বেশি?
আমরা বিএসএনএল এর 399 টাকার প্ল্যানের কথা বলছি। এই প্ল্যানে গ্রাহকদের 70 দিনের ভ্যালিডিটি অফার করা হয়ে। এই রিচার্জে বার বার রিচার্জ থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। পুরো 70 দিন পর্যন্ত গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কলিং পাবেন।
শুধু তাই নয়, এতে কলিংয়ের পাশাপাশি ইন্টারনেট সুবিধাও থাকবে। এতে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়। এই হিসেবে পুরো প্ল্যানে 70 জিবি ডেটা পাওয়া যাবে।
এতে প্রতিদিন 100 SMS সুবিধাও দিচ্ছে কোম্পানি। এই প্ল্যানে, কোম্পানি গ্রাহকদের বিএসএনএল টিউনসের সার্ভিস দিচ্ছে। আপনাদের বলে দি যে এয়ারটেলের কাছেও 399 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এতে কোম্পানি শুধু 28 দিনের ভ্যালিডিটি অফার করে।
আরও পড়ুন: Airtel Plan: 50 টাকার কম খরচে আনলিমিটেড ডেটা, মাথায় হাত Jio গ্রাহকদের!