bsnl 239rs plan with 1 month validity
প্রাইভেট টেলিকম কোম্পানি Airtel, Jio এবং Vodafone Idea গত মাসে তাদের প্রিপেইড এবং পোস্টপেইড ট্যারিফের দাম বাড়িয়ে দিয়েছে। তবে সরকারী টেলিকম কোম্পানি BSNL এখনও পুরানো দামে গ্রাহকদের রিচার্জ প্ল্যান অফার করছে। বিএসএনএল এর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা পুরো এক মাস পর্যন্ত সস্তায় গ্রাহকদের সুবিধা দেয়। এটি ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ক্যালেন্ডার মাস রিচার্জ প্ল্যান। আসুন জেনে নেওয়া যাক এই ক্যালেন্ডার মন্থ রিচার্জ প্ল্যানের দাম কত।
আমরা বিএসএনএল এর 239 টাকার রিচার্জ প্ল্যানের কথা বলছি। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ রোমিং সুবিধা দেওয়া হয়। এছাড়া থাকছে ডেটা, এসএমএস এবং একাধিক সুবিধা।
বিএসএনএল এর প্রিপেইড প্ল্যানে এক মাস অর্থাৎ 30 বা 31 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। যেমন মনে করুন আপনি যদি এই মাসের 30 তারিখ রিচার্জ করেছেন তবে আগামী মাসের 30 তারিখ আপনাকে রিচার্জ করাতে হবে।
এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা এবং 100 SMS রোজ পাবেন।
তবে বলে দি যে গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে 4G স্পিড পাবেন না। কারণ বিএসএনএল এখনও 4G সার্ভিস শুরু করেনি। সরকারী কোম্পানি দেশের বিভিন্ন জায়গায় তাদের 4G নেটওয়ার্ক এবং 2025 সালের শেষ পর্যন্ত 1 লাখ সাইট 4জি পরিষেবা চালু করবে।