সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান (BSNL Prepaid Recharge Plan) লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানটি জিও এবং এয়ারটেল এর রিচার্জগুলিকে কঠিন প্রতিযোগিতা দিচ্ছে। এই প্ল্যানের দাম 197 টাকা, যা 70 দিনের ভ্যালিডিটি অফার করে। এছাড়া, আনলিমিটেড কলিং এবং SMS সুবিধাও পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।
তবে বলে দি যে কোম্পানির এই রিচার্জ প্ল্যানটি নতুন নয়। এর আগে 2021 সালে এই প্রিপেইড প্ল্যানটি প্রথমবার গ্রাহকদের জন্য আনা হয়েছিল। সেই সময় 197 টাকায় 180 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। এছাড়া এতে 18 দিনের জন্য বিনামূল্যে সুবিধা দেওয়া হত।
কোম্পানি এখন এই পুরানো প্ল্যানে কিছু বদল করে আবারও বাজারে নিয়ে হাজির হয়েছে। এখন এই প্ল্যানে BSNL আনলিমিটেড লোকল এবং STD কলিং সহ আনলিমিটেড ডেটা অফার করা হচ্ছে, যা 15 দিনের জন্য থাকবে। এর সাথে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হবে। ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 40 kbps করে দেওয়া হবে।
BSNL এর এই রিচার্জ প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে, যা দুই মাসের বেশি। অর্থাৎ আপনার BSNL SIM 70 দিনের জন্য এক্টিভ থাকবে।