BSNL best one year prepaid plan which offer 365 days unlimited benefits
আপনি যদি এমন রিচার্জ প্ল্যান চাইছেন, যা একবার রিচার্জে পুরো বছরের চিন্তা দুর করে দেয়, তবে BSNL এর নতুন রিচার্জ প্ল্যান সেরা বিকল্প হবে। সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল মকর সংক্রান্তির উপলক্ষে একটি নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান চালু করেছে। এটি Jio এবং Airtel প্ল্যানের তুলনায় 1600 টাকা সস্তায় কেনা যাবে। শুধু তাই নয়, কোম্পানি এই বার্ষিক রিচার্জ প্ল্যানে 395 দিনের সাথে 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। যার মানে এই রিচার্জ গ্রাহকরা মোট 495 দিনের ভ্যালিডিটি পাবেন।
বিএসএনএল 2399 টাকার রিচার্জ প্ল্যানে 425 দিনের দীর্ঘ ভ্যালিডিটি সহ আসে। এতে প্রতিদিন আপনি 2 জিবি ডেটা পাওয়া যাবে, যা মোট 850 ডেটা হয়। এছাড়া এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন সুবিধা দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানের বিশেষত্ব হল যে এটি দীর্ঘ ভ্যালিডিটি এবং প্রচুর সস্তা দামে কেনা যাবে।
আরও পড়ুন: 47 হাজার টাকা পর্যন্ত সস্তায় কিনুন 55 inch Smart TV, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে দেদার ছাড়
পাশাপাশি, Jio এবং Airtel এর 3599 এবং 3999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 365 দিন পর্যন্ত পাওয়া যাবে। তবে বিএসএনএল এর এই প্ল্যানে আপনি 425 দিন পর্যন্ত কানেক্টিভিটি পাবেন। হিসেব করলে বিএসএনএল এর প্ল্যানটি জিও এয়ারটেল এর তুলনায় 1600 টাকা সস্তা।
সরকারী টেলিকম কোম্পানি 2399 টাকার প্ল্যান সেই গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হবে যারা এক খরচে দীর্ঘ ভ্যালিডিটি পাবেন।
আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল মাত্র 200 টাকার খরচের রিচার্জ প্ল্যান, Jio-Airtel এর ফুরিয়ে গেল দম