bsnl plans will discontinue soon
সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের নতুন বছরে বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দিতে দুর্দান্ত প্ল্যান অফার করছে। Jio, Airtel এবং Vodafone Idea যবে থেকে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে গ্রাহকরা ভারত সঞ্চার নিগম লিমিটেড এর সিমে পোর্ট করিয়ে নিয়েছে। গ্রাহকরা কম খরচে বেশি সুবিধা সহ দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের খোঁজ করছে। বিএসএনএল এখন এমন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে যা একবারে রিচার্জে কয়েক মাসের ছুটি দিচ্ছে। বিএসএনএল এর দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যানে 425 দিনের জন্য সুবিধা পাওয়া যাবে।
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এর দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যানে একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে। বিএসএনএল এর যেই প্রিপেইড প্ল্যানের কথা আমরা বলছি সেটি 2398 টাকায় আসে। এই প্ল্যানে একবার রিচার্জে 425 দিনের জন্য রিচার্জ থেকে মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন: Price Drop: নতুন বছরের আগে ঝুড়িঝুড়ি সারপ্রাইজ, Realme এর এই সস্তা 5G ফোনের কমল দাম
বিএসএনএল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ে সুবিধা রয়েছে। এছাড়া এতে 850 জিবি ডেটা দেওয়া হচ্ছে। যার মানে প্রতিদিন 2 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর এই প্ল্যানে 40kbps এর ইন্টানের স্পিড থাকবে।
এছাড়া অন্যান্য রিচার্জ প্ল্যানের মতোই এতে 100 SMS ফ্রি দেওয়া হবে প্রতিদিন। তবে বলে দি যে কোম্পানির এই প্ল্যানটি বর্তমানে জম্মু কাশ্মীর সার্কেলে পাওয়া যাবে। তবে জিও, এয়ারটেল কে টেক্কা দিতে হবে পারে কোম্পানি শীঘ্রই এই রিচার্জ প্ল্যানটি বাকি জায়গায় চালু করুক।