বার-বার রিচার্জ থেকে মুক্তি পেতে চান, তবে BSNL এর কাছে গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে কোম্পানি দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। আমরা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এর 400 টাকার কম দামের রিচার্জ প্ল্যানের কথা বলছি। বিএসএনএল এর এই সস্তা প্ল্যান, Jio, Airtel এবং Vi মতো প্রাইভেট টেলিকম কোম্পানিকে টেক্কা দেয়।
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা, যারা বিএসএনএল সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করে। এতে কম খরচে গ্রাহকরা তাদের সিম এক্টিভ রাখতে পারবেন। চলুন আসুন এই রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
আরও পড়ুুন: মাত্র 8000 টাকার খরচে কিনুন 50MP ক্যামেরা সহ Samsung ফোন, দুর্দান্ত ডিলে কেনার সুযোগ
আসলে, বিএসএনএল এর 397 টাকার প্ল্যানে কোম্পানি 150 দিনের ভ্যালিডিটি অফার করছে। যার মানে একবার রিচার্জে পুরো 5 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে মুক্তি। এই রিচার্জ প্ল্যানে কলিং, ডেটা এবং SMS এর সুবিধা পাওয়া যাবে। তবে বলে দি যে এই রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধা মাত্র 30 দিন পর্যন্ত থাকবে।
প্ল্যানের প্রথম 30 দিন পর্যন্ত গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। তবে 30 দিনের আউটগোইং কল বন্ধ হয় যাবে। তবে গ্রাহকরা ইনকামিং কলিংয়ের সুবিধা 150 দিন পর্যন্ত পাবেন।
কলিং সুবিধা ছাড়া, প্ল্যানের প্রথম 30 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। যার মানে পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা এতে মোট 60 জিবি ডেটা পাবেন। সাথে 30 দিনের জন্য 100 SMS সুবিধাও থাকবে।