BSNL
BSNL তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। নতুন বছরের আগেই ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের দুটি প্ল্যানে এক মাসের বিনামূল্যে ইন্টারনেট অফার করছে। কোম্পানির এই অফার ইন্টারনেট ফেস্টিভ্যাল অফারের আওতায় দেওয়া হচ্ছে। বিএসএনএল এই রিচার্জ প্ল্যানের দাম 500 টাকার কম।
এই অফারের আওতায় বিএসএনএল তার গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইন্টারনেট সুবিধা দিচ্ছে।
বিএসএনএল তার ফাইবার বেসিক নিও এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানের সাথে এক মাসের জন্য ফ্রি ইন্টারনেট অফার করছে। তবে এই অফারের সুবিধা পাওয়ার জন্য আপনাকে কম করে তিন মাসের জন্য এই প্ল্যানটি নিতে হবে। এই অফার 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বৈধ। যার মানে গ্রাহকদের 31 ডিসেম্বর 2024 এর আগে এই প্ল্যান রিচার্জ করাতে হবে।
ফাইবার বেসিক নিও প্ল্যানের দাম 449 টাকা। এই প্ল্যানে 30Mbps এর ডাউনলোড স্পিড পাওয়া যাবে। 3.3TB (3300 জিবি) ডেটা প্রতিমাসে দেওয়া হবে। প্রতিদিন 100 জিবি এর চেয়ে বেশি ডেটা সুবিধা থাকছে। এছাড়া গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং সুবিধা।
এই বেসিক প্ল্যানের দাম 499 টাকা। এতে গ্রাহকরা 50Mbps এর ডেটা স্পিড পাওয়া যাবে। এছাড়া এতে 3.3TB ডেটা প্রতি মাসে থাকবে। প্রতিদিনের লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 4Mbps হয় যাবে। আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকবে ভারতের যেকোনো নেটওয়ার্কে। এই রিচার্জ প্ল্যানটি 3 মাসের জন্য রিচার্জ করালে 100 টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: Nothing Phone 3a এবং Nothing Phone 3a Plus ফোনের তথ্য ফাঁস, CMF Phone 2 শীঘ্রই হবে লঞ্চ