bsnl 600gb data recharge plan full details
গত কয়েকদিন আগে TRAI সমস্ত টেলিকম কোম্পানিদের নির্দেশ দেয় শুধুমাত্র কলিং এবং SMS সহ রিচার্জ প্ল্যান আনার। ট্রাই এর নির্দেশের পর সমস্ত টেলিকম কোম্পানির (Jio, Airtel, Vi, BSNL) তরফে এমন রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে, যা শুধু কলিং এবং SMS সুবিধা দেয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন নির্দেশে সেই গ্রাহকদের সুবিধা হবে, যারা ডেটা ব্যবহার করে না।
ট্রাই এর এই নির্দেশের পর ভারতের একমাত্র সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য ডেটা ছাড়া রিচার্জ প্ল্যান চালু করেছে। এতে 99 টাকার প্ল্যান এবং 439 টাকার রিচার্জ প্ল্যান ছিল। এখন বিএসএনএল দুটি আরও রিচার্জ প্ল্যান চালু করেছে, যেখানে গ্রাহকরা শুধু কলিং এবং SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা কোনো ডেটা সুবিধা পাবেন না।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Series: তিনটি মডেলের আজ থেকে বিক্রি শুরু, জানুন দাম কত এবং অফার কী
বিএসএনএল বিহার তার X (টুইটার) সাইটে পোস্ট করে দুটি নতুন রিচার্জ প্ল্যানের বিষয় জানিয়েছে। বিএসএনএল এর এই দুটি নতুন রিচার্জ প্ল্যান 147 টাকা এবং 319 টাকায় আসে।
কোম্পানির নতুন 147 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো 30 দিনের ভ্যালিডিটি পাবেন। 30 দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS সুবিধা দেওয়া হয়।
আরেকটি নতুন প্ল্যান হল 319 টাকার। এতে গ্রাহকরা 65 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: 50MP+50MP ডুয়াল ক্যামেরা সহ আসবে Oneplus 13 Mini, লিক হল স্পেসিফিকেশন