BSNL prepaid plan
BSNL সম্প্রতি তার দুটি সস্তা রিচার্জ প্ল্যান (Recharge Plan) লঞ্চ করেছে। এই দুটি প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের বেশি ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং ডেটা অফার হচ্ছে। সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এই রিচার্জ প্ল্যানে (Prepaid Plans) এছাড়াও থাকছে একগুচ্ছ সুবিধা।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের আকৃষ্ট করতে ক্রমাগত নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। এছাড়া কোম্পানি তার নেটওয়ার্কে আপগ্রেড করে শীঘ্রই BSNL4G পরিষেবা ভারতে জুড়ে শুরু করছে।
আরও পড়ুন: Airtel 84 days Plans: ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এয়ারেটেল এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, দেখে নিন লিস্ট
347 টাকার এই বিএসএনএল প্রিপেইড প্ল্যানে 54 দিনের মেয়াদ দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। পুরো মেয়াদে গ্রাহকরা মোট 108 জিবি ডেটা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS বিনামূল্যে।
সরকারী কোম্পানি এই প্রিপেইড প্ল্যানে দেশের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং দিচ্ছে। কোম্পানি নিজে এই প্ল্যানের ঘোষনা করেছে।
599 টাকার বিএসএনএল প্ল্যানে গ্রাহকরা 84 দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। সেই হিসেবে পুরো 84 দিন পর্যন্ত গ্রাহকরা মোট 252 জিবি ডেটা সুবিধা পাবেন।
শুধু তাই নয়, এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100 SMS দেওয়া হয় গ্রাহকদের। এছাড়া থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং। এই রিচার্জ প্ল্যানটি বিনামূল্যে নেশনল রোমিং অফার করে।
আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone: একই দামের প্ল্যান কিন্তু বেনিফিট একদম আলাদা, জানুন কে টেক্কা দিচ্ছে কাকে