BSNL New Plans Rs 997 and Rs 153 offers 320gb data and unlimited call
BSNL New Plans: বিএসএনএল তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) লঞ্চ করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই রিচার্জ প্ল্যানটি 160 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানে বেশি ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড কলিং, 320 জিবি ডেটা সহ একগুচ্ছ সুবিধা দেওয়া হয়।
বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানটি সমস্ত টেলিকম সার্কেলে রয়েছে। শুধু তই নয়, সরকারী কোম্পানি আরেকটি সস্তা দামের প্রিপেইড প্ল্যান চালু করেছে। গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কলিং সহ 26 জিবি ডেটা এবং 1 লক্ষ অডিও গানের অ্যাক্সেস পাবেন।
আরও পড়ুন: Airtel 1GB Plans: রোজ ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং, কম বাজেটে একগুচ্ছ সুবিধা
সরকারি টেলিকম কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) মাধ্যমে এই দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের তথ্য শেয়ার করেছে।
বিএসএনএল এর ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যানে 160 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা সুবিধা দেয় কোম্পানি। এছাড়া থাকছে সারা দেশে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। সাথে থাকছে প্রতিদিন 100 SMS বিনামূল্যে।
কোম্পানি তার পোস্টে জানিয়েছে যে, এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে আরও অনেক অ্যাড-অন সার্ভিসও পাওয়া যাবে। এতে হার্ডি গেমস, চ্যালেঞ্জার আর্না গেমস, গেমন অ্যান্ড অ্যাস্ট্রোটেল, গেমিয়াম জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট, বিএসএনএল টিউনস কিউজে লিস্টন পডকাস্ট মতো সুবিধা রয়েছে।
বিএসএনএল এর ১৫৩ টাকার রিচার্জ প্ল্যানটি নতুন আনা হয়েছে। এই নতুন প্রিপেইড প্ল্যানে 26 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। কোম্পানি এতে কোনো ডেটা লিমিট রাখেনি। যার মানে গ্রাহকরা কোনও ডেটা ছাড়াই 26 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
এছাড়া গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সরকারী টেলিকম কোম্পানির এই প্ল্যানে বিভিন্ন ভাষার 1 লক্ষ গানের এক্সেস দেওয়া হয়।
আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone: একই দামের প্ল্যান কিন্তু বেনিফিট একদম আলাদা, জানুন কে টেক্কা দিচ্ছে কাকে