BSNL-এর ধামাকা অফার চলবে 31 মার্চ, 2022 পর্যন্ত, কীভাবে পাবেন এই সুবিধা জানুন

HIGHLIGHTS

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 31 মার্চ, 2022 পর্যন্ত বিনামূল্যে 4G SIM কার্ড অফার করছে

এই ফ্রি 4G সিমের জন্য আপনাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না

টেলকো এই অফারটি কেরালা টেলিকম সার্কেলে দিচ্ছে এবং সম্ভবত অন্যান্য টেলিকম সার্কেলেও এই অফারটি পাওয়া যাবে

সরকারী মালিকানাধীন টেলকো ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 31 মার্চ, 2022 পর্যন্ত বিনামূল্যে 4G SIM কার্ড অফার করছে। টেলকো এই অফারটি কেরালা টেলিকম সার্কেলে দিচ্ছে এবং সম্ভবত অন্যান্য টেলিকম সার্কেলেও এই অফারটি পাওয়া যাবে। BSNL সিম নেওয়ার ইচ্ছুক গ্রাহকদের শুধুমাত্র প্রিপেইড প্ল্যানের রিচার্জের টাকা খরচ করতে হবে, তবে তারা BSNL 4G SIM বিনামূল্যে পাবেন।

https://twitter.com/KeralaTelecom/status/1478430072457420802?ref_src=twsrc%5Etfw

2022 সালের প্রথম দিকে, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে। এটি লিমিটেড অফার যা 15 জানুয়ারী 2022 পর্যন্ত ভ্যালিডিটি। এই অফার গ্রাহকদের তাদের প্রিপেইড প্ল্যানের সাথে 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। এই অফারটি সমস্ত প্রিপেইড  প্ল্যানে পাওয়া যাবে না৷

BSNL তার 2399 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 3GB ডেটা অফার করে। যদিও এই প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটির সাথে আসে, তবে অফারের আওতায় আপনি এই প্ল্যানের সাথে 455 দিনের ভ্যালিডিটি পাবেন। এইভাবে, আপনি প্ল্যানের সাথে প্রায় 15 মাসের ভ্যালিডিটি পাবেন।

2399 টাকার প্রিপেইড প্ল্যানের বিশেষ বিষয় হল, এই প্ল্যানে আপনার ডেটা নিয়ে কোনও সমস্যা হবে না। প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা পাওয়া যাচ্ছে।

Connect On :