BSNL 90 Days Plan
একদিকে প্রাইভেট টেলিকম কোম্পানিরা Jio, Airtel এবং Vodafone Idea জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, সরকারী টেলিকম কোম্পানি BSNL তার পুরনো দামে গ্রাহকদের রিচার্জ প্ল্যান অফার করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি দেশের কয়েকটি সার্কেলে তার 4G পরিষেবা চালু করেছে, যেখানে গ্রাহকরা হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। আপনি যদি 100 টাকার বাজেটে প্রিপেইড প্ল্যান খুঁজছেন তবে বিএসএনএল এমন একটি কোম্পানি যার কাছে এত সস্তায় রিচার্জ রয়েছে। এখানে বিএসএনএল এর 100 টাকায় আসা 5 রিচার্জ প্ল্যানের বিষয় বলবো।
বিএসএনএল এর 97 টাকার রিচার্জ প্ল্যানে 15 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। পুরো ভ্যালিডিটিতে এতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
আরও পড়ুন: সমস্ত রেকর্ড ভেঙে 8000mAh ব্যাটারি সহ নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme, জানুন কী থাকবে বিশেষ
এই তালিকায় দ্বিতীয় রিচার্জ প্ল্যান হল 98 টাকার। এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। ভ্যালিডিটি হিসেবে এতে 18 দিনের সুবিধা দেওয়া হয়। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
এই রিচার্জের কথা বললে, এতে মোট 3 জিবি ডেটা দেওয়া হয়। ভ্যালিডিটি হিসেবে এতে 30 দিনের মেয়াদ পাওয়া যাবে। এছাড়া কলিংয়ের ক্ষেত্রে এতে 200 মিনিট দেওয়া হবে।
এবার কথা বিএসএনএল এর 87 টাকার রিচার্জ প্ল্যানের। এতে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়, যা পুরো ভ্যালিডিটিতে মোট 14 জিবি ডেটা পাওয়া যাবে। ভয়েস কলিং হিসেবে এতে আনলিমিটে কলিং দেওয়া হয়। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
এতে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান 58 টাকার। এতে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 7 দিন পর্যন্ত চলবে। হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড 40kbps হয় যাবে।
বিএসএনএল এর আরও সস্তা রিচার্জ প্ল্যান জানতে এখানে ক্লিক করুন