#image_title
সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য চুপিসারে দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই দুটি নতুন প্ল্যান একটি ডেটা ভাউটার (BSNL Data Voucher)। দুটি প্রিপেইড প্ল্যানই ভারতের সমস্ত গ্রাহকরা ব্য়বহার করতে পারবেন। BSNL এর এই দুটি নতুন প্ল্যানের দাম হল 411 টাকা এবং 788 টাকা।
বলে দি যে এই ডেটা ভাউচার আপনার SIM Card এক্টিভ রাখবে না। এর জন্য আপনার কাছে প্ল্যান ভাউচার থাকতে হবে। আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটির সাথে বেশি ডেটা চাইছেন এবং আপনার কাছে একটি বেস অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান থাকে, তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই দুটি নতুন ডেটা ভাউচার রিচার্জ করাতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানে আর কী কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ওয়ানপ্লাস এর প্রথম ফোল্ডেবল ফোন Oneplus Open শীঘ্রই আসছে বাজারে, জানুন কী থাকবে স্পেসিফিকেশন
বিএসএনএল এর 411 টাকার ডেটা ভাউচারে 90 Days Validity অফার করা হচ্ছে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা প্রতিদিন 2GB Data সুবিধা পাবেন। এই হিসেবে প্ল্যানে মোট 180GB High-speed Data পাওয়া যাবে। তবে ডেটা ছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা দেওয়া হয়না। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা 40Kbps স্পিডে ইন্টারনেট সুবিধা পাবেন।
বিএসএনএল এর 788 টাকার ডেটা ভাউচারের কথা বললে, এতে 180 Days Validity অফার করা হচ্ছে, যা 411 টাকার প্ল্যানের দ্বিগুন ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। 6 মাসের ভ্যালিডিটিতে গ্রাহকরা প্রতিদিন 2GB Data পাবেন। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয়ে যাবে। এই প্ল্যানের সাথে মোট 360GB High-speed Data পাওয়া যাবে।
তবে বলে দি যে এই দুটি প্ল্যানে ডেটা ছাড়া আর কোনো সুবিধা দেওয়া হয়েনা। যেই গ্রাহকরা বেশি ভ্যালিডিটির সাথে Data Plan খুঁজছেন, তাদের জন্য এই দুটি প্ল্যান ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: পুজো মরসুম আসছে মহা ধামাকা সেল, Flipkart Big Billion Days Sale 2023-এ মিলবে 80% ছাড়