BSNL Freedom Plan Aug 2025
সস্তা রিচার্জ প্ল্যানের কথা বললে সরকারী টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর নাম সবার প্রথম আসে। প্রাইভেট কোম্পানি Jio, Airtel এবং Vi এর তুলনায় বিএসএনএল কম খরচে বেশি সুবিধা অফার করে। এবারও বিএসএনএল মাত্র 1 টাকার ধামাকা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে।
টেলিকম বাজারে বিএসএনএল নতুন BSNL Freedom sale চালু করা হয়েছে। এই অফারটি বিশেষ করে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনা হয়েছে। এই 1 টাকার মোবাইল প্ল্যান সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। বলে দি যে এই সুবিধা 1 অগাস্ট থেকে 31 অগাস্ট পর্যন্ত পাওয়া যাবে। আসুন বিএসএনএল প্ল্যানের বিষে জেন নেওয়া যাক।
1 টাকার বিএসএনএল ফ্রিডম অফার 30 দিনের ভ্যালিডিটি সহ লঞ্চ করা হয়েছে। 1 অগাস্ট থেকে 31 অগাস্ট এর মধ্যে যেকোনো দিন এই প্ল্যান এক্টিভেট করা যাবে। সেই দিন থেকে আগামী 30 দিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা 30 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাবেন। এটি হাই স্পিড 4G ইন্টারনেট ডেটা হবে। প্রতিদিন 2 জিবি ডেটা হিসেবে পুরো প্ল্যানে গ্রাহকরা মোট 60 জিবি ডেটা পাবেন।
2 জিবি ডেটার পাশাপাশি,বিএসএনএল গ্রাহকরা পুরো 30 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। গ্রাহকরা এতে যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন। বিএসএনএল ফ্রিডম অফারে গ্রাহকরা প্রতিদিন 100 SMS ও পাওয়া যাবে।
বলে দি যে বিএসএনএল ফ্রিডম অফারটি মাত্র 1 টাকার। এই অফারটি নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে যার সুবিধা নতুন বিএসএনএল নম্বরে পাওয়া যাবে। এই নতুন অফারে গ্রাহকরা নতুন বিএসএনএল সিম ও পুরো বিনামূল্যে পাওয়া যাবে। এটি যেকোনে মানুষ কিনতে পারেন।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Poco এর নতুন 5G স্মার্টফোন, দাম হবে 15000 টাকার কম