BSNL-এর কাছে এমন অনেকগুলি কম দামি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রে তিনটি বেসরকারী টেলিকম কোম্পানির (Reliance Jio, Airtel, Vodafone-Idea) প্ল্যানকে টেক্কা দেয়। BSNL এর কিছু প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) বেশ সস্তা এবং বাজেট ব্যবহারকারীদের জন্য খুবই উপযুক্ত। আপনি যদি কম দামি প্ল্যানের খোঁজ করছেন তবে BSNL এর এই সব প্রিপেইড প্ল্যানগুলি ব্যবহার করে দেখতে পারেন। এই ধরনের প্ল্যান এখনও বেসরকারি টেলিকম অপারেটরদের দ্বারা অফার করা হয় না…
Survey
✅ Thank you for completing the survey!
BSNL-এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান
BSNL STV 49 প্ল্যানের দাম 49 টাকা। এই প্ল্যানের আওতায়, আপনি 24 দিনের ভ্যালিডিটির সাথে মোট 2GB ডেটা সহ 100 মিনিট বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা পাবেন।
BSNL-এর STV 99 প্রিপেইড প্ল্যান 99 টাকায় 22 দিনের ভ্যালিডিটি অফার করে। পাশাপাশি বেসিক আনলিমিটেড ভয়েস কল সুবিধাও দেবে।
এছাড়াও রয়েছে BSNL ভয়েস 135 প্রিপেইড প্ল্যান, যা 135 টাকায় 24 দিনের ভ্যালিডিটির সাথে 1440 মিনিট ভয়েস কল অফার করে।
BSNL এর ডেটা অফার সহ প্যাকগুলিতে আসছে, STV 118 প্ল্যানটি 118 টাকার দামে আসে এবং 26 দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড ভয়েস কল সহ প্রতিদিন 0.5GB ডেটা অফার করে।
এছাড়াও রয়েছে BSNL-এর STV 147 প্যাক, যা 147 টাকায় 30 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ভয়েস কল এবং BSNL টিউন সহ মোট 10GB ডেটা অফার করে।
BSNL-এর STV 185 প্ল্যানটি 185 টাকায় 28 দিনের ভ্যালিডিটি অফার করে। পাশাপাশি প্রতিদিন 100 SMS এর সাথে 1GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কল অফার করে। এই প্ল্যানটি BSNL Tunes-এ অ্যাক্সেসও অফার করে।
কোম্পানির আরেকটি ভয়েস 187 প্যাক রয়েছে। এই প্রিপেইড প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে 100 SMS/দিন সহ আনলিমিটেড ভয়েস কল অফার করে, তবে আপনি 187 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাবেন।