BSNL Rs 397 Recharge Plan Explained
Jio, Airtel এবং Vi এর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সাথে BSNL সস্তা দামের প্ল্যানে গ্রাহকদের মন জয় করে নিয়েছে। একের পর এক সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করছে বিএসএনএল। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 5 মাসের ভ্যালিডিটি অফার করছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানের দাম 400 টাকার কম। এতে গ্রাহকরা ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।
বিএসএনএল এর কাছে একগুচ্ছ রিচার্জ প্ল্যান রয়েছে। তবে যেই রিচার্জ প্ল্যানের আমরা কথা বলছি, সেটি 150 দিনের মেয়াদ অফার করে। এই রিচার্জ প্ল্যানের দাম 397 টাকা।
বলে দি যে এই দামে কোনো প্রাইভেট টেলিকম কোম্পানি 150 দিন পর্যন্ত চলা প্ল্যান অফার করে না।
সরকারী কোম্পানি বিএসএনএল এর 397 টাকার প্ল্যানের শুরুর 30 দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে।
এছাড়া থাকবে 30 দিনের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা। যার মানে এক মাস পর্যন্ত মিলবে মোট 60 জিবি ডেটা।
30 দিনের পর গ্রাহকরা তাদের ডেটা এবং কলিংয়ের প্রয়োজন অনুযায়ী রিচার্জ করাতে পারেন। বলে দতি যে কোম্পানি কলিং এবং ডেটা সুবিধা ছাড়া 100 SMS ফ্রি দিচ্ছে।
এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা খুব কম খরচে তাদের সিম বেশি দিনের জন্য এক্টিভ রাখতে চান।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট