330 দিন পর্যন্ত লাগবে না কোনো খরচ, BSNL দিচ্ছে সবচেয়ে সস্তা প্ল্যান, আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা

বিএসএনএল (BSNL) 330 দিনের একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে, যাতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি আরও নানা সুবিধা পাওয়া যাবে। যদিও সরকারী টেলিকম কোম্পানির কাছে ইতিমধ্যেই দীর্ঘ ভ্যালিডিটির বেশ কিছু প্ল্যান রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যায়, তবুও এই বিশেষ প্ল্যানটিতে বাড়তি কিছু সুবিধা রয়েছে। বেসরকারি টেলিকম সংস্থাগুলোর অনুরূপ প্ল্যানের তুলনায় বিএসএনএল এর এই প্ল্যানের খরচ অনেকটাই কম।

330 দিনের সস্তা BSNL রিচার্জ প্ল্যান

বিএসএনএল সম্প্রতি এই সস্তা রিচার্জ প্ল্যানটি চালু করেছে। সংস্থা তাদের অফিসিয়াল ‘এক্স’ (X) হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানের সুবিধাগুলোর কথা ঘোষণা করেছে। 1999 টাকা দামের এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা ভারতের যেকোনো প্রান্তে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন।

আরও পড়ুন: WhatsApp হ্যাক হয়েছে? একটি কোডে হবে কাজ, জানুন কীভাবে ফেরত পাবেন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

এছাড়াও, এই প্ল্যানের আওতায় গ্রাহকদের বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধা দেওয়া হয়। গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা পাবেন, যার ফলে মোট ডেটা 495 জিবি পাওয়া যাবে। পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস-এর সুবিধাও রয়েছে।

সস্তা রিচার্জ প্ল্যানের পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড BiTV-এর সুবিধাও অফার করছে। গ্রাহকরা মাসে 151 টাকা খরচ করে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন। এই প্ল্যানের মাধ্যমে 1000-এরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি (OTT) অ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যায়, ফলে গ্রাহকরা BiTV-তে তাঁদের পছন্দের সিনেমা, টিভি শো এবং ওয়েব সিরিজ দেখতে পারেন।

আরও পড়ুন: WhatsApp এর নতুন Usename ফিচারে বাড়তে পারে জালিয়াতি, Meta কে কেন্দ্রের নোটিস

বিএসএনএল ক্রমাগত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সরকারী টেলিকম সংস্থাটি সম্প্রতি দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে। কম্পানি প্রায় 1 লক্ষ নতুন 4G/5G টাওয়ার লাগিয়েছে। পাশাপাশি, বিএসএনএল এই বছরেই দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে 5G পরিষেবা চালু করতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :