BSNL PLAN
সরকারী টেলিকম কোম্পানি BSNL তার সস্তা রিচার্জের কারণে গ্রাহকদের প্রথম পছন্দ হয় উঠেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর সস্তা রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা Jio, Airtel এবং Voadone Idea এর চিন্তা বাড়িয়ে দিয়েছে। বিএসএনএল এর তালিকায় একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের 180 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে।
টেলিকম সেক্টারে শুধুমাত্র বিএসএনএল এর সবচেয়ে কম দামে গ্রাহকদের বেশি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান অফার করে। বিএসএনএল এর কাছে 70 দিন থেকে শুরু করে 395 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান রয়েছে। পাশাপাশি, বিএসএনএল এর তুলনায় জিও, এয়ারটেল এবং ভোডাফোন এর কাছে বেশি ভ্যালিডিটি প্ল্যানের বিকল্প কম রয়েছে।
আপনি যদি কম দামে বেশি ভ্যালিডিটির প্রিপেইড রিচার্জ প্ল্যান চাইছেন তবে আপনি সরকারী কোম্পানির 180 দিনের প্ল্যান কিনতে পারেন। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা একবারে 6 মাসের রিচার্জ থেকে মুক্তি পেয়ে যাবেন।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল 897 টাকার রিচার্জে 180 দিনের ভ্যালিডিটি অফার করছে। পুরো ভ্যালিডিটিতে এতে মোট 90 জিবি ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেডে ফ্রি ডেটা ব্যবহার করতে পারবেন।
ডেটার পাশাপাশি, এতে আনলিমিটেড কলিং সুবিধা থাকছে। গ্রাহকরা যেকোনো নেটওয়ার্ক যতখুশি কলিং করতে পারবেন। এছাড়া থাকছে 100 SMS প্রতিদিন।
ডেটা সুবিধা কম লাগলে বিএসএনএল এর কাছে 997 টাকার রিচার্জ প্ল্যানও রয়েছে। এতে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। কিন্ত ভ্যালিডিটি হিসেবে এতে 160 দিন পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে 3 সেরা Smart TV, 24-ইঞ্চি ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত ফিচার