BSNL এর 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যানের আগে Jio, Airtel ফেল, 252GB ডেটা সহ মিলবে একগুচ্ছ সুবিধা

HIGHLIGHTS

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের খুশি করতে নানার রকমের রিচার্জ প্ল্যান অফার করেছে

বিএসএনএল এর কাছে বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান রয়েছে এতে 84 দিনের একটি প্রিপেইড প্ল্যানও রয়েছে

এতে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের খুশি করতে নানার রকমের রিচার্জ প্ল্যান অফার করেছে। একদিকে প্রাইভেট কোম্পানিরা Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, বিএসএনএল গ্রাহকদের কম খরচে সস্তা প্ল্যানে বেশি সুবিধা অফার করছে।

বিএসএনএল এর কাছে বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান রয়েছে এতে 84 দিনের একটি প্রিপেইড প্ল্যানও রয়েছে। এটি কম দামে বেশি দিন পর্যন্ত সুবিধা অফার করে। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর 84 দিনের প্ল্যানের দাম কত এবং সুবিধা কী রয়েছে।

আরও পড়ুন: iQOO আনছে 7000mAh ব্যাটারি সহ নতুন ফোন, শক্তিশালী প্রসেসর সহ হতে পারে লঞ্চ

BSNL এর 84 দিনের রিচার্জ প্ল্যান

বিএসএনএল সম্প্রতি একটি সস্তা প্রিপেইড প্ল্যান বাজারে এনেছিল। এতে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে দাম 599 টাকা। এবার আসুন জেনে নেওয়া যাক 599
টাকার রিচার্জে কী কী সুবিধা পাওয়া যাবে।

সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এর এই সস্তা প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া দিল্লি এবং মুম্বাই সহ সারা দেশে রোমিং সুবিধা ফ্রি থাকবে।

ডেটার ক্ষেত্রে গ্রাহকদের প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা এবং 100 ফ্রি SMS অফার করা হচ্ছে। সেই হিসেবে পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 252 জিবি ডেটা পাবেন।

আরও পড়ুন: 10000 টাকার কম দামে শক্তিশালী 5G স্মার্টফোন, লিস্টে রয়েছে Motorola, Realme, Vivo ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :