BSNL এর এই সস্তা রিচার্জ প্ল্যানে Jio এর হাওয়া টাইট, 70 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB ডেটা এবং আনলিমিটেড কলিং
BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) হলো একটি সরকারী টেলিকম সংস্থা। বিএসএনএল তার প্রিপেইড পোর্টফোলিওতে সস্তা দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে, যে প্ল্যানগুলো শুধু কম খরচেরই নয়, বরং বিভিন্ন সুবিধাও অফার করে। আপনি যদি বেসরকারি টেলিকম অপারেটরদের দেওয়া দামি রিচার্জ প্ল্যানগুলোতে থেকে বিরক্ত হয় গিয়ে থাকেন এবং একটি সস্তা প্ল্যান খুঁজছেন তবে বিএসএনএল দিচ্ছে আপনাকে এই সুযোগ।
Surveyবিএসএনএল গ্রাহকদের এমন সব প্ল্যান অফার করে, যা অনেক সুবিধা সহ আসে। আপনি যদি প্রাইভেট সিম ছেড়ে বিএসএনএল সিমে সুউচ করতে চান তবে, আজ আমরা এমনই একটি সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। সম্প্রতি কোম্পানি তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানের বিষয় জানিয়েছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক।
BSNL প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম কত
কোম্পানি নিয়মিত তার গ্রাহকদের জন্য সস্তা দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। তবে আজ আমরা যেই প্ল্যানের কথা বলবো, তার দাম হল 599 টাকা। বিএসএনএল এর এই প্ল্যান 599 টাকায় গ্রাহকদের 70 দিনের ভ্যালিডিটি অফার করে।
বিএসএনএল এর 599 টাকার প্ল্যানে সুবিধা কী কী
সুবিধার কথা বলতে গেলে, বিএসএনএল এর এই প্ল্যানটি গ্রাহকদের প্রতিদিন 3 জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেয়। যার মানে, এই প্ল্যানের আওতায় আপনি টানা 70 দিন ধরে প্রতিদিন 3 জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। ফলে, এই 70 দিন পর্যন্ত মোট 210 জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেয়। ডেটা ছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে। তাছাড়া, এই প্ল্যানে টানা 70 দিন ধরে প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাঠানোর সুবিধাও পাবেন।
বিএসএনএল-এর মতো কোনো প্ল্যান অন্য কোনো বেসরকারি টেলিকম কোম্পানি অফার করে না। Jio এর কথা বললে, জিওর কাছে 599 টাকার কোনো প্ল্যান নেই, তবে কোম্পানির কাছে 579 টাকার একটি প্ল্যান রয়েছে যা 56 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5GB ডেটা এক্সেস পাওয়া যাবে। এছাড়া, প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধাও থাকছে।
আরও পড়ুন: 7 বছর পর্যন্ত নতুন থাকবে Samsung এর এই স্মার্টফোন, মিলছে 10 হাজার টাকার বেশি ছাড়
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile