ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হবে Moto এর দুটি সস্তা স্মার্টফোন, 7000mAh পর্যন্ত থাকবে ব্যাটারি এবং শক্তিশালী MediaTek প্রসেসর
Moto G37 Power এবং Moto G37 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করা হবে। মোটোরোলা কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে নতুন মোটো G-সিরিজের স্মার্টফোনের লঞ্চের বিষয় ঘোষণা করেছে। ভারতে আপকামিং মোটো জি37 পাওয়ার এবং মোটো জি37 ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট ব্যবহার করা হবে। মোটো জি37 পাওয়ার মডেলে থাকবে 7000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। মনে করিয়ে দি যে, মোটো জি37 পাওয়ার এবং মোটো জি37 স্মার্টফোন দুটি মূলত গত এপ্রিল মাসে ইউরোপীয় বাজারে লঞ্চ করা হয়েছিল।
Surveyভারতে কবে লঞ্চ হবে Moto G37 Power এবং Moto G37 স্মার্টফোন
X (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে করা একটি পোস্টে, Motorola India আগামী মোটো জি37 পাওয়ার এবং মোটো জি37 এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেছে। স্মার্টফোন দুটি 19 মে দুপুর 12টায় ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং Flipkart-সহ রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। স্মার্টফোন দুটি বাজারে আসার আগেই, ই-কমার্স সাইটে ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন প্রকাশ হয়ে গেছে।
আরও পড়ুন: 20 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Google Pixel স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়
মোটো জি37 পাওয়ার এবং মোটো জি37 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
যদিও এই দুটি ফোনের গ্লোবাল ভার্সনে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে, তবে ভারতে এই দুটি স্মার্টফোন আরও শক্তিশালী MediaTek Dimensity 6400 প্রসেসর সহ আসতে চলেছে।
ব্যাটারির কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনে থাকবে বিশাল 7000mAh ব্যাটারি এবং এতে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। অন্যদিকে মোটো জি37 ফোনে থাকবে 5200mAh এর ব্যাটারি।
ডিসপ্লের ক্ষেত্রে, দুটি ডিভাইসেই থাকবে 6.67 ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য, দুটি ফোনেই Corning Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে, ফোনে 12GB পর্যন্ত RAM সুবিধা পাওয়া যাবে। দুটি ডিভাইসই সরাসরি নতুন Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ক্যামেরা সেটআপে থাকবে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা, যাতে ‘Quad Pixel’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
তাছাড়া, এগুলো MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসে, যা এদের অত্যন্ত মজবুত ও টেকসই করে তোলে। ইউজাররা এতে স্টেরিও স্পিকারের সুবিধা পাবেন। পাশাপাশি এতে Dolby Atmos এবং Hi-Res Audio-এর সুবিধাও থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile