20 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Google Pixel স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়
গত বছর Google ভারতে তাদের শক্তিশালী স্মার্টফোন Google Pixel 10 লঞ্চ করেছিল, যা এখন বেশ বড়সড় ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি যদি গুগল এর এই স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সঠিক সময়। আসলে রিটেল স্টোর Croma গুগল পিক্সেল 10 ফোনে দেদার ছাড়ে পাশাপাশি ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম আরও কম যাবে। আসুন জেনে নেওয়া যাক গুগল পিক্সেল 10 ফোনে পাওয়া ছাড় থেকে অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Surveyভারতে Google Pixel 10 ফোনের দাম এবং অফার
দামের কথা বললে, গুগল পিক্সেল 10 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি ক্রোমা সাইটে 64,999 টাকা দামে লিস্ট করা। এছাড়া এই স্মার্টফোনটি 2025 সালে আগস্ট মাসে 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
ব্যাঙ্ক অফারের কথা বললে, HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, যার পরে দাম কমে 59,999 টাকা হয় যাবে। এই ফোনটি লঞ্চ দাম থেকে প্রায় 20 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
গুগল পিক্সেল 10 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, পিক্সেল 10 ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Actua OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2424 পিক্সেল। এছাড়া এতে রয়েছে 60Hz থেকে 120Hz পর্যন্ত এডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।। ডিভাইসটি Google Tensor G5 প্রসেসরে কাজ করে।
এই স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। গুগল এই ফোনে 4970mAh-এর ব্যাটারি অফার করছে, যা 30W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারলেস চার্জিং দুটি সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, পিক্সেল 10 ফোনে রিয়ারে f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং f/3.1 অ্যাপারচার সহ একটি 10.8-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপারচার সহ একটি 10.5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন Voltas এর 1.5 টন সহ Split AC, জানুন কোথায় পাবেন এত সস্তায়
কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G সাপোর্ট, Wi-Fi 6E, Bluetooth v6, NFC, GPS, ডুয়াল সিম সাপোর্ট এবং একটি USB Type-C 3.2 পোর্ট।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile