70 দিনের দীর্ঘ মেয়াদ সহ প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং OTT সুবিধা, সমস্ত কিছু BSNL এর একটি মাত্র রিচার্জ প্ল্যানে

70 দিনের দীর্ঘ মেয়াদ সহ প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং OTT সুবিধা, সমস্ত কিছু BSNL এর একটি মাত্র রিচার্জ প্ল্যানে

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য ক্রমাগত সস্তা দামের বিভিন্ন প্ল্যান চালু করছে। বেসরকারী টেলিকম অপারেটরদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে, কোম্পানি এমন সব দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসছে যা গ্রাহকদের কম খরচে বিভিন্ন সুবিধা অফার করে। ঠিক এই কারণেই, গত কয়েক মাসে বিএসএনএল তার নেটওয়ার্কে লক্ষ লক্ষ নতুন গ্রাহকদের যোগ করছে। কোম্পানি সম্প্রতি একটি 70 দিনের নতুন প্ল্যান চালু করেছে, যেখানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 3 জিবি হাই স্পিড ডেটা সহ একগুচ্ছ সুবিধা অফার করা হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL এর 70 দিনের সস্তা রিচার্জ প্ল্যান

বিএসএনএস ইন্ডিয়া তাদের অফিসিয়াল ‘X’ (পূর্বে টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তা প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি হলো 70 দিন। এই প্ল্যানটি 599 টাকা দামে আসে।

আরও পড়ুন: 22 হাজার টাকা সস্তা হয় গেলে Samsung 5G স্মার্টফোন, জানুন কোথায় পাওয়া যাচ্ছে এত সস্তায়

সুবিধার দিক থেকে বলতে গেলে, গ্রাহকরা সারা ভারত জুড়ে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি বিনামূল্যে ন্যাশনাল রোমিং সুবিধা পেতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাঠানোর সুবিধা পাবেন।

বিএসএনএল এর এই প্ল্যানের বিশেষত্ব হল যে গ্রাহকরা প্রতিদি 3 জিবি ডেটা অফার করা হয়ে। যার মানে গ্রাহকরা মোট 210 জিবি ডেটা সুবিধা পাবেন। ডেটা শেষ হওয়ার পর গ্রাহকরা 40kbps স্পিডে আনলিমিটেড ডেটা চালিয়ে যেতে পারবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই প্ল্যানটি গ্রাহকদের BiTV এর এক্সেসও পাবেন, যার মাধ্যমে তারা তাদের পছন্দের লাইভ টিভি চ্যানেল এবং OTT প্ল্যাটফর্মগুলো স্ট্রিম করতে পারেন।

আরও পড়ুন: আজ ভারতে আসছে 200MP ক্যামেরা সহ Vivo X300 Ultra এবং X300 FE স্মার্টফোন, জানুন কেমন হবে দাম এবং স্পেসিফিকেশন

বিসএনএল এর বাকি রিচার্জ প্ল্যানের কথা বললে, কোম্পানি সম্প্রতি 499 টাকার একটি প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের আওতায় এতে JioHotStar, SonyLIV এবং Zee5 এর সাবস্ক্রিপশন অফার করা হয়ে। গ্রাহকরা তিনটি OTT প্ল্যাটফর্মই তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া গ্রাহকরা এই অ্যাপগুলি দুটি স্ক্রিনে চালাতে পারবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile