আজ ভারতে আসছে 200MP ক্যামেরা সহ Vivo X300 Ultra এবং X300 FE স্মার্টফোন, জানুন কেমন হবে দাম এবং স্পেসিফিকেশন
এমন প্রথমবার হবে যখন, Vivo ভারতে তাদের Ultra সিরিজের স্মার্টফোন ভারতে নিয়ে আসতে পুরোপুরি প্রস্তুত, যার সাথে আসছে বহু-প্রতীক্ষিত Vivo X300 FE ভ্যারিয়্যান্টও। Vivo X300 Ultra এবং X300 FE দুটি স্মার্টফোনই আজ 6 মে ভারতে আনা হবে। সাথে কোম্পানি ভিভো এক্স300 আল্ট্রা এবং ভিভো এক্স300 এফই ফোনে দুর্ধর্ষ ক্যামেরা ক্ষমতার পাশাপাশি, প্রিমিয়াম ডিজাইন অফার করবে। Zeiss ক্যামেরার সিস্টেম এবং হাই-পারফরম্যান্সের কারণে এই ফোন দুটিকে ফ্ল্যাগশিপ সেগামেন্টে বড় আপডেট বলে মনে করা হচ্ছে। যদিও স্মার্টফোনগুলি সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও আমরা ইতিমধ্যেই যেসব স্পেসিফিকেশন এবং ফাঁস হওয়া দাম সম্পর্কে জানতে পেরেছি, তা এই খবরে দিতে চলেছে।
SurveyVivo X300 Ultra এবং X300 FE ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে থাকবে একটি 6.82-ইঞ্চির 2K LTPO AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট হবে 144Hz এবং পিক ব্রাইটনেস হবে 5000 নিটস। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করবে এবং এতে 6600mAh এর শক্তিশালী ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ঝটকা, চুপিসারে বন্ধ করে দিল 22 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ বাজেট প্ল্যান
পাশাপাশি এতে 100W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে Gimbal OIS সহ একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে, যার সাথে পেয়ার করা হবে এক্সট্রিম জুম শট সহ 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স। এছাড়া ডিভাইসটি IP68/IP69 রেটিং এবং Android 16 অপারেটিং সিস্টেমের সুবিধাও পেতে পারে।
অন্যদিকে, ভিভো এক্স300 এফই ফোনে সম্ভবত 6.31-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে থাকবে এবং পিক ব্রাইটনেস হবে 5000 নিটস। এই ডিভাইসে Snapdragon 8 Gen 5 চিপ ব্যবহার করা হবে বলে জানা গেছে এবং এতে 90W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500mAh এর একটি ব্যাটারি থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স থাকবে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ভারতে ভিভো এক্স300 আল্ট্রা এবং ভিভো এক্স300 এফই ফোনের দাম কত হবে
যদিও এই ডিভাইসগুলোর দাম এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে আগে লিক হওয়া তথ্য অনুযায়ী, ভিভো এক্স300 এফই এর দাম হতে পারে প্রায় 70,000 টাকা, অন্যদিকে ভিভো এক্স300 আল্ট্রা ফোনের দাম হতে পারে প্রায় 1,09,999 টাকা। অবশ্য এই তথ্যগুলো এখনো নিশ্চিত নয়; বিস্তারিত জানতে আমাদের আর কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo এর নতুন স্মার্টফোন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile