BSNL 84 days cheapest prepaid recharge Plan at Rs 599 Daily data
বার বার রিচার্জ থেকে মুক্তি পেতে চান এবং কম খরচে বার্ষিক রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, তবে BSNL এর কাছে রয়েছে এমনই একটি প্ল্যান। এই প্ল্যানের দাম 1200 টাকার কম এবং এতে গ্রাহকরা কলিং, ডেটা এবং এসএমএস সমস্ত কিছু সুবিধা পাবেন। রিচার্জের হিসেবে প্রতিদিনের খরচ পড়বে প্রায় 3.28 টাকার মতো। আমরা এখানে 365 দিনের বিএসএনএল এর বার্ষিক রিচার্জ প্ল্যানের কথা বলছি, যা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।
আসলে আমরা বিএসএনএল এর যেই রিচার্জের কথা বলছি তার দাম 1198 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি পাবেন। প্রতি মাসের খরচ হিসেব করলে এটি 100 টাকার কম দামে পড়বে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর এই রিচার্জে কোম্পানি প্রতি মাসে 300 মিনিট অফার করবে। এতে আপনি যেকোনো নেটওয়ার্কে কলিং করা যাবে। এছাড়া এতে থাকছে প্রতি মাসে 3 জিবি ডেটা এবং 30 এসমএস সুবিধা। ডেটার ক্ষেত্রে এই রিচার্জটি প্রতিমাসে মাত্র 3 জিবি দেওয়া হচ্ছে যা অনেকটাই কম। গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা ডেটা প্ল্যান নিতে পারেন।
সরকারী কোম্পানির এই রিচার্জটি তাদের জন্য একটি ভাল বিকল্প যারা বিএসএনএল সিমটি কম খরচে বছরভর এক্টিভ রাখতে চান। যার মানে বিএসএনএল সিম সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন। বলে দি যে প্রতি মাসের কলিং মিনিট, ডেটা শেষ হওয়ার পর গ্রাহকদের আলাদা করে রিচার্জ করাতে হবে।
আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 28 দিন পর্যন্ত আনলিমিটডে কলিং সাথে ডেটা