BSNL এর 30 দিনের ভ্যালিডিটির Prepaid Plan দিচ্ছে Airtel Jio Vi কে টেক্কা

HIGHLIGHTS

BSNL এর 16 টাকার প্রিপেইড প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়

BSNL এর কয়েকটি 30 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্রিপেইড প্ল্যান রয়েছে

BSNL এর 147 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও 10GB ডেটা পাওয়া যায়

BSNL এর 30 দিনের ভ্যালিডিটির Prepaid Plan দিচ্ছে Airtel Jio Vi কে টেক্কা

দেশের নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি Airtel, Reliance Jio এবং Vodafone Idea-এর প্রিপেইড প্ল্যান ক্রমশ দামি হয় উঠছে। এই সময় আপনি যদি একটি সস্তা প্ল্যান খুঁজছেন, তবে আপনাকে শুধুমাত্র সরকারি টেলিকম কোম্পানি BSNL-এর প্ল্যানে যেতে হবে। BSNL এর কয়েকটি 30 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্রিপেইড প্ল্যান রয়েছে, যা অনেক ধরনের সুবিধা অফার করে৷ আজ আমরা আপনাকে BSNL এর 30 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো যা ডেটা, ভয়েস কলিং এবং অন্যান্য সুবিধার সাথে আসে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL এর 16 দিনের প্রিপেইড প্ল্যান

BSNL এর 16 টাকার প্রিপেইড প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানের সাথে কোন এসএমএস এবং ডেটা সুবিধা পাওয়া যাবে না। BSNL তার ওয়েবসাইটে জানিয়েছে যে প্ল্যানটি "20 পয়সা/মিনিট অন-নেট কল + 20 পয়সা/মিনিট অফ-নেট কল" চার্জ করে।

BSNL এর 147 টাকার প্ল্যান

আপনি যদি BSNL এর দুর্দান্ত এবং সস্তা প্রিপেইড প্ল্যান খুঁজছেন তবে 30 দিনের ভ্যালিডিটির সাথে আসে। ইউজারদের জন্য এই রিচার্জ প্ল্যান একটি ভাল অপশন হতে পারে। এই প্ল্যানের সাথে ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও 10GB ডেটা এবং BSNL Tunes এর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে কোনও SMS সুবিধা অন্তর্ভুক্ত নেই।

BSNL Plan

BSNL এর 247 টাকার প্ল্যান

আপনি যদি একটু বেশি টাকা খরচ করে একটি ভাল প্ল্যান নিতে চান, তবে আপনি BSNL থেকে 247 টাকার প্ল্যানে যেতে পারেন। এই প্ল্যানে ইউজারদের জন্য এসএমএস সুবিধা অফার করা হয়৷ ইউজাররা BSNL টিউনস এবং ইরোস নাউ এন্টারটেইনমেন্ট সার্ভিসের সাথে আনলিমিটেড ভয়েস কলিং সহ 50GB ডেটা এবং 100 SMS/দিন পাবেন।

BSNL এর 299 টাকার প্ল্যান

বিএসএনএল এর এটি আরেকটি দুর্দান্ত স্পেশ্য়াল ট্য়ারিফ ভাউচার (STV)। এই প্ল্যানের সাথে, ইউজাররা প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS/দিন সুবিধা পাবেন। ফেয়ার ইউসেজ পলিসি (FUP) ডেটার শেষ হওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 80Kbps হয় যাবে। তবে Vodafone Idea (Vi), Bharti Airtel এবং Reliance Jio-এর মতো টেলিকম অপারেটরাও প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যা 30 এবং 31 দিনের ভ্যালিডিটি অফার করছে৷

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo