This BSNL plan offers 60 days validity at only rs 91 check out all details
দেশের সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করে। বেসরকারী কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea এর রিচার্জের দাম বাড়ানোর পর থেকে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। কারণ বিএসএনএল এখন পর্যন্ত পুরানো দামেই রিচার্জ অফার করছে। আপনিও যদি বিএসএনএল গ্রাহক হন তবে কোম্পানির কাছে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। আসুন সেই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
বিএসএনএল তার বেশ কয়েকটি সস্তা প্রিপেইড প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করে। বিএসএনএল কোম্পানি ছাড়া জিও, এয়ারটেল বা ভোডাফোন তার গ্রাহকদের 200 টাকার কম দামে 70 দিনের ভ্যালিডিটি অফার করে না।
আরও পড়ুন: Price Drop: 50MP AI সেলফি ক্যামেরা সহ 5G Smartphone-এ 7000 টাকার বাম্পার ছাড়
আপনি যদি কম খরচে বেশি দিনের জন্য আপনার সিম কার্ড এক্টিভ রাখতে চান, তবে বিএসএনএল এর 197 টাকার রিচার্জ প্ল্যান কিনতে পারেন। বিএসএনএল ছাড়া আর কোনো কোম্পানি 200 টাকার কম খরচে 70 দিনের ভ্যালিডিটি অফার করে না।
গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। তবে এতে কিছু শর্ত দেওয়া। এই রিচার্জে 70 দিনের ভ্যালিডিটি রয়েছে তবে আপনি শুরু 15 দিন পর্যন্ত ফ্রি কলিং করতে পারবেন।
একই ভাবে ডেটা সুবিধাও পাওয়া যাবে। প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। তবে শুরুর 15 দিন পর্যন্ত এই ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর গ্রাহকরা 40kbps এর স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া থাকছে 15 দিন পর্যন্ত 100 SMS প্রতিদিন।