BSNL Recharge Plan
BSNL তার সস্তা রিচার্জ প্ল্যান দিয়ে প্রাইভেট কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea কোম্পানির ঘুম উড়িয়ে দিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছে এমন কিছু সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে গ্রাহকরা কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি পাবেন। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার 28 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের দামে বিএসএনএল কোম্পানি 150 দিনের মেয়াদ দিচ্ছে।
বিএসএনএল এই রিচার্জ প্ল্যান 397 টাকায় আসে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 150 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা সহ ফ্রি এসএমএসক মতো সুবিধা পাওয়া যাবে।
কত দামে আসবে Realme GT 7 Pro ফোন, লঞ্চের আগে দাম এবং ফিচার ফাঁস
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য কাজে আসতে পারে যারা সেকেন্ডারি সিম হিসেবে বিএসএনএল সিম ব্যবহার করে।
সরকারী কোম্পানির এই রিচার্জে গ্রাহকদের শুরুর 30 দিন পর্যন্ত যেকোনো মোবাইলে আনলিমিটেড কলিং দেওয়া হচ্ছে। এছাড়া এই রিচার্জে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। 30 দিন পর গ্রাহকরা 40kbps এর স্পিডে ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি, গ্রাহকরা প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন পুরো 30 দিন।
শীঘ্রই সারা দেশে বিএসএনএল 4জি পরিষেবা চালু করতে চলেছে। এছাড়া আগামী বছর জুন মাসে কোম্পানি 5জি পরিষেবাও চালু করে পারে।
আরও পড়ুন: কত দামে আসবে Realme GT 7 Pro ফোন, লঞ্চের আগে দাম এবং ফিচার ফাঁস