BSNL best recharge plan
Jio, Airtel এবং Vodafone Idea Vi মতো প্রাইভেট টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, সরকারী কোম্পানি BSNL তার গ্রাহকদের চাহিদা অনুযায়ী একের পর এক সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে। এমনই একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর কাছে। এতে প্রতিদিনের হিসেবে মাত্র 3 টাকা এবং প্রতিমাসে 100 টাকা খরচে 1 বছর (365 দিন) এর রিচার্জ পাওয়া যাবে।
এখানে আমরা বিএসএনএল এর যেই প্ল্যানের কথা বলছি, সেটি 1198 টাকা দামে আসে। এটি 1 বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি অফার করে।
এটি একটি প্রিপেইড প্ল্যান য়া একবার রিচার্জে পুরো 1 বছর টাকার খরচ থেকে মুক্তি।
যদি এই রিচার্জে প্রতিদিনের খরচ হিসেব করা হয় তবে 365 দিনের ক্ষেত্রে এটি মাত্র 3 টাকার পড়বে।
সবার প্রথম এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে 300 মিনিট ফ্রি কলিংয়ের জন্য পাবেন।
এই কলিং মিনিটে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন। এটি পুরো বছরে মোট 3600 মিনিট পাওয়া যাবে।
কলিংয়ের পাশাপাশি কোম্পানি এতে 3 জিবি ডেটা প্রতি মাসে দেবে। এটি কোনো লিমিট ছাড়াই অফার করা হবে।
কোম্পানি কলিং এবং ডেটার পাশাপাশি প্রতি মাসে 30 SMS ও দেওয়া হবে। এই SMS যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
1198 টাকার রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা কম খরচে বেশি ভ্যালিডিটি চান। অনেক গ্রাহকরা শুধু কলিংয়ের জন্য প্ল্যান খোঁজেন।