Airtel vs Jio vs Vodafone idea Best 5G Prepaid Recharge Plans In August 2025
টেলিকম সেক্টারে সমস্ত কোম্পানির মধ্যে সেরা রিচার্জ প্ল্যান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরণের রিচার্জ অফার করে। যদি কথা বলি Airtel, Jio, বা Vodafone Idea কোম্পানি সেরা প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে, যা আনলিমিটেড কলিং, ডেটা, 5G নেটওয়ার্ক সহ বিভিন্ন রকমের সুবিধা দেয়। এখানে আমরা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর সেরা 5G প্রিপেইড প্ল্যানের বিষয় বলবো। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের বিষয়।
যদি এয়ারটেল রিচার্জ প্ল্যানের কথা বলি তবে এটি 449 টাকায় আসে। ৪৪৯ টাকার প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে আনলিমিটেড কলিং, 3GB ডেটা প্রতিদিন, 100 SMS প্রতিদিন পাওয়া যায়। শুধু তাই নয়, এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ এতে 22টি OTT অ্যাপ এর সুবিধা থাকছে এতে। এছড়া এতে আনলিমিটেড 5G ডেটা এবং Perplexity Pro এর বার্ষিক সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া এয়ারটেল ওয়েবসাইটে 349 টাকার একটি প্ল্যান রয়েছে যা 28 ভ্যালিডিটি সহ প্রতিদিন 2 জিবি ডেটা প্রতিদিন, 5জি আনলিমিটেড ডেটা এবং বাকি সুবিধাও থাকছে।
এবার জিও রিচার্জ প্ল্যানের কথা। কোম্পানির সবচেয়ে সস্তা ট্রু 5G প্ল্যানেরর দাম 349 টাকা। এটি 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে 2 জিবি প্রতিদিন 4G ডেটা, জিও ক্লাউড এক্সেস, জিওটিভি এক্সেস, 100 SMS প্রতিদিন এবং 90 দিনের জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
তালিকায় শেষ কোম্পানি ভোডাফোন, যা 479 টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড কলিং সুবিধা, 1 জিবি ডেটা প্রতিদিন সহ 48 দিনের ভ্যালিডিটি এবং 100 SMS প্রতিদিন অফার করা হয়।