Best Airtel Recharge Plan
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর সস্তা রিচার্জ প্ল্যানকে টেক্কা দিতে Jio এবং Airtel প্রচুর চেষ্টা করছে। চলতি বছরের জুলাই মাসে এয়ারটেল তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। তবে গ্রাহকদের আকৃষ্ট করতে এয়ারটেল এর কাছে এখনও কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা সস্তায় আসে। তবে এয়ারটেল এর কাছে 100 টাকার কম দামে একটি প্ল্যান রয়েছে। এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
এয়ারটেল এর কাছে 99 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছ। এই রিচার্জ প্ল্যানে এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট অফার করছে। এয়ারটেল এই রিচার্জে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন: BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ, সস্তা দামে 45 দিনের জন্য Unlimited সুবিধা সহ সেরা প্ল্যান
কোম্পানি এতে 20 জিবি ডেটা প্রতিদিন অফার করবে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। তবে বলে দি যে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 2 দিনের। যার মানে গ্রাহকরা মোট 40 জিবি ডেটা পাবেন এই প্ল্যানে।
এছাড়া এয়ারটেল এর এই ডেটা প্ল্যানটি আগে থেকে রিচার্জ করা কোনো এক্টিভ প্ল্যানের সাথে ব্যবহার করা যাবে।
জিওর কাছেও 49 টাকার ডেটা প্ল্যান রয়েছে। এখানে গ্রাহকরা 1 দিনের ভ্যালিডিটি পাবেন। জিও এতে এক দিনের ভ্যালিডিটিতে মোট 25 জিবি ডেটা অফার করছে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ Realme 5G ফোন হল সস্তা, 2000 টাকার ছাড়ে কেনার সুযোগ