airtel new 5g data plans launched
Airtel সম্প্রতি টেলিকম বাজারে তাদের একটি নতুন Recharge Plan লঞ্চ করেছে। নতুন রিচার্জ প্ল্যানের দাম 395 টাকা (Airtel 395 Plan)। এখন কোম্পানি এই নতুন প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি বাজারে আসা এই প্ল্যানে কোম্পানি 56 দিনের ভ্যালিডিটি অফার করছিল। তবে এখন এটি 14 দিন আরও বেড়ে মোট 70 দিনের করে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল ৩৯৫ টাকার প্ল্যানে আর কী সুবিধা পাওয়া যাবে।
এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা অফার করা হয়। ডেটা ব্যবহারের জন্য এতে মোট 6 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে 600 SMS এর সুবিধা।
আরও পড়ুন: Realme Narzo N63: 5000mAh ব্যাটারি এবং জেসচার সাপোর্ট ফোনে প্রথম সেল আজ, দাম 8000 টাকার কম
প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকদের ডেটা ভাউচার রিচার্জ করাতে হবে। তবে বলে দি যে প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে না।
Reliance Jio এর কাছেও একই 385 টাকা দামের একটি রিচার্জ প্ল্যান রয়েছে। আসুন দেখে নিন জিও তার গ্রাহকদের একই দামে কী কী সুবিধা অফার করছে।
জিওর ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এছাড়া ডেটার জন্য এতে মোট 6 জিবি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে মোট 1000 SMS সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে মোট 84 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে।
আরও পড়ুন: Motorola Edge 50 Ultra: কাঠের টেক্সচার এবং 50+50+64MP ক্যামেরা সহ নতুন মোটোরোলা ফোন