Airtel -এর নতুন প্রিপেইড প্ল্যান নিঃশব্দে হাজির হয়ে গেল। গ্রাহকরা মাত্র 35 টাকা খরচ করেই এখন এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারবেন। অল্প দামে ভালই সুবিধা মিলবে। মোবাইল অ্যাপ থেকে তাঁরা এই রিচার্জ করতে পারবেন। তবে মনে রাখবেন এই রিচার্জ তাঁরা কোনও টকটাইম পাবেন না। কেবল ডেটা পাবেন। আপনি যদি আপনার কোনও রিচার্জকে বুস্ট করতে চান তাহলে তার জন্য এটিকে ব্যবহার করতে পারেন। এখানে শুধু মাত্র ডেটা পাবেন।
এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পাবেন 2 দিনের সুবিধা। অর্থাৎ এই প্ল্যানের বৈধতা মাত্র 2 দিনের। এখানে গ্রাহকরা পাবেন 2 GB ডেটা। অর্থাৎ আপনি এখানে প্রতি GB ডেটা পাবেন 17.5 টাকায়। ফলে বুঝতেই পারছেন খরচ একটু বেশিই হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক Airtel -এর যে 19 টাকার প্ল্যান আছে, যেখানে একদিনের জন্য 1 GB ডেটা পাওয়া যায়, সেটার তুলনায় এই প্ল্যানের দাম কম। অনেক গ্রাহক থাকেন বাইরে কোথাও গিয়ে কাজের জন্য যাঁদের সামান্য ডেটার প্রয়োজন হয়। তখন তাঁরা সহজেই এই প্ল্যানের সাহায্য নিতে পারবেন।
তবে হ্যাঁ আপনি যেমন 1 GB ডেটা পেতে চাইলে 19 টাকার রিচার্জ করতে পারেন, তেমনই 3 GB ডেটা চাইলে 58 টাকার রিচার্জ করতে পারবেন। এগুলো সবই ডেটা পাওয়ার যাবে খালি এমন প্ল্যান। এখন যাঁরা Airtel এর 5G প্ল্যান ব্যাবহা করছেন তাঁদের জন্য দারুন উপযোগী এই প্ল্যান। কারণ সবাই জানে 4G থেকে 5G যাওয়ার পর ডেটা খরচের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে।
এই শুধু ডেটা পাওয়ার প্ল্যান নিতে চাইলে 19 টাকা থেকে আপনি সেই প্ল্যান পেয়ে যাবেন। এখানে আপনি 1 GB ডেটা পাবেন। এরপর আছে 35 GB এর নতুন প্ল্যান। যেখানে 2 GB ডেটা পাবেন। 58 টাকার প্ল্যানে মিলবে 3 GB ডেটা। তেমনই 65 টাকার প্ল্যানে পাবেন 4 GB ডেটা। এছাড়াও গ্রাহকরা 98 টাকার আরও একটি ডেটা প্যাক পাবেন যেখানে 5 GB ডেটা মিলবে। এই প্যাকগুলো যেমন সব 100 টাকার। এর থেকে বেশি টাকার প্ল্যান আছে। 118, 181, 301 টাকার প্ল্যানেও কেবল ডেটা মিলবে। এই প্ল্যানে যথাক্রমে 12, 15 এবং 18 GB ডেটা পাওয়া যাবে।