Airtel এর 60 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন ডেটা, কলিং সহ OTT সুবিধাও

Airtel এর 60 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন ডেটা, কলিং সহ OTT সুবিধাও

Airtel তার গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে, যা দীর্ঘ ভ্যালিডিটি থেকে মাসিক ভ্যালিডিটি সহ আসে। এই রিচার্জ প্ল্যানগুলি কলিং, ডেটা সহ একাধিক অতিরিক্ত সুবিধাও দেয়। এরই সাথে এয়ারটেল এর কাছে এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা দীর্ঘ মেয়াদী এবং বার বার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দেয়। এতে গ্রাহকরা ডেটার সাথে কলিংয়ের সুবিধাও পাবেন। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যানের বিষয় বিস্তারিত।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel রিচার্জ প্ল্যানের দাম কত এবং কত দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে

দামের কথা বললে, এয়ারটেল এর এই রিচার্জের দাম 619 টাকা। এতে পুরো 60 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে এটি দুটি মাস পর্যন্ত কোনও ঝামেলা ছাড়াই চলবে।

আরও পড়ুন: 250 টাকার কম দামে BSNL আনল নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2.5 জিবি ডেটা মিলবে সারা মাস

কী কী সুবিধা থাকছে এয়ারটেল 619 টাকার রিচার্জ প্ল্যানে

এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। সাথে এতে আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে রোমিং সুবিধাও।

গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা পাবেন। এছাড়া এয়ারটেল এই প্ল্যানের সাথে Adobe Express Premium এবং Airtel Xstream Play এর ফ্রি সাবস্ক্রিপশনও দেয়। এতে গ্রাহকরা লাইভ টিভি এবং ওটিটি কন্টেন্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: সেলফি মিরার এবং 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম কত

অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকদের হেলো টিউন্সের বিকল্পও দেওয়া হয়। এতে 30 দিন পর্যন্ত আপনার পছন্দের গানকে রিংগটোন সেট করতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo