দেশের বৃহত্তম টেলিকম অপারেটার এয়ারটেল এবার মাত্র ৩৪৫ টাকায় দৈনিক ১ জিবি করে ফোর-জি ডেটা দিচ্ছে গ্রাহকদের৷ সঙ্গে প্রতিদিন আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি কল৷ ১ জিবির মধ্যে ৫০০ এমবি মিলবে দিনে ও বাকি ৫০০ এমবি রাতের বেলায় ব্যবহার করা যাবে৷
৩১ মার্চের মধ্যে ফোর-জি হ্যান্ডসেট ইউজাররা এই অফারের সুযোগ পাবেন৷ ৩১ মার্চের আগে এই অফারের লাভ নিলে আগামী ১১ মাসও ওই একই দামে পাবেন যাবতীয় সুযোগ-সুবিধা৷
আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..
সম্প্রতি ভোডাফোন ইন্ডিয়া ৩৪২ টাকায় প্রতি মাসে ২৮ জিবি করে ডেটা প্ল্যান লঞ্চ করেছে৷ প্রতিদিন এক জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ তবে ওই অফার মিলবে ১৫ মার্চ পর্যন্ত৷
মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র গ্রাহকরা আগামী ৩১ মার্চের পর থেকে আর বিনামূল্যে ফোর-জি হাই স্পিড ডেটা পাবেন না৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে তবেই আগামী ১২ মাস ৩০৩ টাকার বিনিময়ে প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন৷
আরও দেখুন : জিও চালু করলো নতুন একটি প্লান, এবার পাওয়া যাবে 125GB 4G ডাটা
আরও দেখুন : জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে Airtel