আম্বানির কোম্পানি রিলায়েন্স ধামাকা করেছে ভারতের বাজারে জিও নিয়ে এসে। প্রথমে পুরনো বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেটা ফ্রি'র ঘোষণা তারপর নিউ ইয়ারে সেই ছাড় বাড়িয়ে করে দেওয়া হয় ৩১ মার্চ পর্যন্ত। এরই মধ্যে নতুন বছরে গ্রাহকদের নিজেদের দিকে টেনে আনতে ১২ মাস 4G ফ্রি'র অফার নিয়ে এল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল।
আরও দেখুন : মাত্র ১০ দিনের মধ্যে ‘ভীম অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করেছে এক কোটি মানুষ
৯০০০ টাকা সাবস্ক্রিপশন ফি। একবার এই ৯০০০ টাকা দিয়ে এয়ারটেল সাবস্ক্রিপশন করিয়ে নিলেই প্রতি মাসে গ্রাহক ৩ জিবি করে ডেটা ফ্রি পাবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক ক্রেতাদের সাবস্ক্রিপশন করিয়ে নিতে হবে এয়ারটেলে, তবেই মিলবে সারা বছর ফ্রি ৪জি ডেটা ব্যবহারের ছাড়।
এছাড়া নতুন যুজর্স তো বোটেই পুরনো গ্রাহক যারা এয়ারটেল ব্যবহার করেন তারাও এই অফার উপভোগ করতে পারবেন। তবে ৪জি সাপোর্ট করে এমন স্মার্টফোনেই উপভোগ করা যাবে এই অফার।
আরও দেখুন : গত বছর সবথেকে বেশি রিলায়েন্স জিও সার্চ করেছেন মোবাইল ব্যবহারকারী – রিপোর্ট
আরও দেখুন : মোটোরোলার মোটো G টার্বো ও মোটো M-এ মিলছে বাম্পার ডিসকাউন্ট