Jio এবং Airtel দেশের বেশিরভাগ শহরে তার 5G পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে। দুটি টেলকো কোম্পানি প্রতিযোগিতায় একের পর এক রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে হাজির হচ্ছে।
Reliance Jio-এর টেক্কায় Airtel সম্প্রতি 49 টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানটি বাজারে মাত্র 49 টাকার দামে আনা হয়েছে। এই প্ল্যানটি সেই ইউজারদের বিশেষ করে আনা হয়েছে, যারা বেশি ডেটা ব্যবহার করেন। আসুন জেনে নিই Jio এর তুলনায় Airtel কী বিশেষ দিচ্ছে..
এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যানটি একটি ডেটা প্ল্যাক। এই প্ল্যানে গ্রাহকরা 6 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। যেমন কি আমরা আগেই জানিয়েছি যে এটি একটি ডেটা প্ল্যান। এই প্ল্যানটি সেই ইউজারদের জন্য় সেরা বিকল্প হতে পারে, যাদের প্রতিদিন বেশি ডেটা প্রয়োজন হয়ে। তবে বলে দি যে এই প্ল্যানে 1 দিনেরই ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000 টাকার ছাড়ে মিলছে 128GB স্টোরেজ সহ Redmi ফোন, Flipkart এর ধামাকা সেল
Jio এর কথা যদি বলে তবে কোম্পানির কাছেও 6 জিবি ডেটা সহ প্ল্যান রয়েছে।
জিও এর 61 টাকার রিচার্জ প্ল্যানেও 6 জিবি ডেটা পাওয়া যায়। তবে জিও এর এই প্ল্যানের কোনও ভ্যালিডিটি নেই, এর মানে হল আপনার এক্টিভ প্ল্যান যতদিন থাকবে, তত দিন এই প্ল্যান চলবে।
আরও পড়ুন: WWDC 2023: আসছে iOS 17, কোন কোন iPhone-এ সাপোর্ট করবে জানেন? রইল তালিকা