ডেটা যুদ্ধে একের পর এক বিস্ফোরণ। কখনও কল রেট কমিয়ে দেওয়া, কখনও ফ্রি রোমিং, কখনও ডেটা প্ল্যানে অবাক করা ছাড়, একের পর এক লুফে নেওয়ার মত অফারে বাজার দাপাচ্ছে ভারতের সর্ব বৃহৎ মোবাইল নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল।
আরও দেখুন : 3GB র্যাম এর সঙ্গে জানুয়ারিতে চালু হবে HTC X10 স্মার্টফোন
এবার আরও এক চমক। ৬ জিবি ডেটা প্ল্যান কিনতে এয়ারটেল গ্রাহককে যত টাকা খরচ করতে হত, সেই টাকা আর খরচ করতে হবে না। ৮০ শতাংশ ছাড়। মাত্র ১৪৭ টাকাতেই মিলবে ৬ জিবি ডেটা।
জিও প্ল্যান আসার আগে এয়ারটেলের ১ জিবি ডেটার দাম ছিল ২৫০ টাকা। দিন যত এগোচ্ছে কম্পিটিশন ততই বাড়ছে। কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়। আর বাজার দখলে মরিয়া এয়ারটেল এবার সব থেকে সস্তা অফার নিয়ে এল। শোনা যাচ্ছে নতুন বছরে এয়ারটেল ১জিবি ফ্রি ডেটা অফারও নিয়ে আসতে পারে। তবে এর কোনও ঘোষণা এয়ারটেল এখনও করেনি।
আরও দেখুন : এয়ারটেল নিয়ে এল আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল, সঙ্গে 3GB ডেটা