Airtel plans
ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel চুপিসারে একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেল এর এই নতুন প্ল্যানের দাম মাত্র 189 টাকা। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে যারা কম খরচে আনলিমিটেড কলিং এবং কম ডেটা ব্যবহার করেন। আপনিও যদি এমন একটি অফারের খোঁজ করছেন তবে এই রিচার্জটি আপনার জন্য ভাল বিকল্প হতে পারে।
এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যানে 21 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এক দিনের হিসেব লাগালে 9 টাকার খরচ পড়বে। এতে কলিং এবং ডেটা সুবিধা পাওয়া যাবে। প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।
কলিংয়ের পাশাপাশি, এয়ারটেল এর এই 189 টাকার প্ল্যানে 1 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে যা পুরো 21 দিনের জন্য। গ্রাহকরা চাইলে বেশি ডেটা ব্যবহারের ক্ষেত্রে ডেটা ভাউচার কিনতে পারবেন। সাথে প্ল্যানে 300 ফ্রি SMS সুবিধাও থাকছে।
কম ডেটা প্রয়োজনের ক্ষেত্রে গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। যারা কলিং এবং SMS বেশি ব্যবহার করেন। 200 টাকার কম বাজেটে গ্রাহকরা এই প্ল্যান কিনতে পারেন।
ভারতী এয়ারটেল এর কাছে ২০০ টাকার কাছাকাছি আরও রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 2 জিবি ডেটা, 100 SMS প্রতিদিন এবং 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
এছাড়া এয়ারটেল এর 219 টাকার প্ল্যানে 3 জিবি ডেটা, 300 SMS এবং 28 দিনের ভ্যালিডিটি রয়েছে।