Airtel
Airtel তার গ্রাহকদের জন্য নতুন প্রিপেইড (Airtel New Prepaid Plan) লঞ্চ করেছে। এই নতুন প্রিপেইড প্ল্যানে কোম্পানি গ্রাহকদের Disney+Hotstart এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করছে। এই নতুন প্ল্যানগুলি কোম্পানি ICC T20 World Cup 2024 কে লক্ষ করে বাজারে এনেছে। আসুন জেনে নেওয়া যাক কী অফার পাওয়া যাবে নতুন প্ল্যানগুলিতে। প্রিপেইড স্পেশাল প্ল্যানের দাম 499 টাকা থেকে শুরু হচ্ছে।
এয়ারটেলের 499 টাকার নতুন প্রিপেইড প্ল্যানে 3 জিবি ডেটা প্রতিদিন অফার করা হচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও থাকছে। এই প্ল্যানে কোম্পানি 3 মাসের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা Airtel Xstream এর ফ্রি সুবিধা পাবেন। এতে 20 টির বেশি OTT সুবিধা ফ্রি পাওয়া যাবে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।
৮৬৯ টাকার এয়ারটেল নতুন প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, 3 মাসের ডিজনি প্লাস হটস্টার এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়া এয়ারটেল এক্সট্রিমও কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবহার করা যাবে।
৩৩৫৯ টাকার এয়ারটেল এর নতুন প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেট সহ আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জে গ্রাহকদের এক বছরের জন্য ডিজনি+ হটস্টার এর সাবস্ক্রিপশন থাকছে। এছাড়া এতে এয়ারটেল এক্সট্রিমের সুবিধাও পাবেন গ্রাহকরা।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Ultra ফোনে হতে পারে 200MP প্রাইমারি ক্যামেরা, টিপস্টার ফাঁস করল স্পেক্স