Airtel Rs 249 prepaid plan offers unlimited Call with 1GB Daily Data
টেলিকম কোম্পানি Bharti Airtel এর তরফে একাধিক প্রিপেইড প্ল্যান অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানগুলিতে Unlimited 5G ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বিশেষ জিনিষ হল এগুলি 100 টাকার কম দামে আসে। তবে এখানে দেওয়া তিনটি রিচার্জ প্ল্যান অনলি ডেটা। আসুন তিনটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
আপনি যদি লিমিটেড সময়ের জন্য আনলিমিটেড ডেটা সুবিধা খুঁজছেন তবে এয়ারটেল এর সস্তা অনলি প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানে কোনো এক্টিভ প্ল্যানের সাথে রিচার্জ করাতে হবে।
আরও পড়ুন: 7000 টাকা বেশি ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা সহ OPPO স্মার্টফোন, দিওয়ালি সেলে ধামাকা অফার
এয়ালটেল এর সবচেয়ে সস্তা আনলিমিটেড ডেটা প্ল্যান 11 টাকায় অফার করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 1 ঘন্টার এবং গ্রাহকরা এই সময় কোনো লিমিট ছাড়া ডেটা এক্সেস করতে পারবেন। তবে প্ল্যানে 10 জিবি লিমিট অফার করা হয়।
আপনি যদি পুরো দিনের জন্য আনলিমিটেড ডেটা ব্যবহার করতে চান, তবে 49 টাকার প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। এই রিচার্জের পর আপনি পুরো দিনের জন্য কোনো ডেটা লিমিট ছাড়াই ইন্টারনেট চালাতে পারবেন। প্ল্যানে 20 জিবি লিমিট অফার করা হয়।
আনলিমিটেড ডেটা সহ সবচেয়ে দামি ডেটা অনলি প্ল্যানের দাম 99 টাকা। এটি দুই দিনের ভ্যালিডিটি অফার করে।
তবে বলে দি যে এই রিচার্জ প্ল্যান কোনো এক্টিভ প্ল্যানের সাথে রিচার্জ করাতে হবে। এতে কোনো কলিং এবং SMS সুবিধা দেওয়া হয় না।