Airtel Cheapest Plan under Rs 200 offer unlimited calls data and Adobe Premium benefits
Airtel 199 Recharge plan: জিওকে টেক্কা দিতে এয়ারটেল বাাজারে বিভিন্ন দামে সস্তা থেকে দামি রিচার্জ প্ল্যান অফার করতে থাকে। আপনি যদি এয়ারটেল গ্রাহক হন এবং 200 টাকার কম খরচে রিচার্জ প্ল্যান খুঁজছেন, যা কম দামে কলিং এবং ইন্টারনেট সুবিধা দেবে। এয়ারটেল এর কাছে এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 199 টাকায় 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। শুধু তাই নয়, এতে কোম্পানি ডেটা এবং কলিং সুবিধা দিচ্ছে। এছাড়া এতে AI প্রিমিয়াম এক্সেসও থাকছে। আসুন এয়ারটেল এর এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে আনলিমিটেড লোকল এবং এসটিডি কলিং সুবিধা থাকছে। এতে নেশনাল রোমিংও পাওয়া যাবে। আপনি দেশের যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন।
ডেটার কথা বললে, এই রিচার্জ প্ল্যানে মোট 2GB হাই -স্পিড ডেটা দেওয়া হয়। যেসব গ্রাহকরা বাড়িতে এবং অফিসে Wi-Fi ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি ভাল বিকল্প হতে পারে। এছাড়া এতে 100 SMS প্রতিদিন পাঠানো হয়।
শুধু তাই নয়, কোম্পানি এতে অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। এতে কোম্পানি Adobe Express Premium এর মতো সুবিধা দিচ্ছে। এই প্রিমিয়াম সুবিধার আসল দাম 35,000 টাকা তবে এতে আপনি বিনামূল্যে এই সুবিধা পাবেন। সাথে থাকছে এয়ারটেল Xstream Play সুবিধা, যারা সিনেমা, ওয়েব সিরিজ এবং লাইভ টিভি স্ট্রিমিং করতে ভালবাসেন।
এয়ারটেল তার গ্রাহকদের বিনামূল্যে ‘Hello Tunes’ (কলার টিউন) ব্যবহারের সুবিধাও দেয়, যা যেকোনো সময় নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া বা পরিবর্তন করা সম্ভব।
আপনি এয়ারটেল Thanks App ব্যবহার করে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেন। অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে আপনি বিভিন্ন এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার বা পুরস্কার পেতে পারেন।