airtel budget recharge plans with daily 1 5gb data, unlimited calls and free Adobe Express Premium
Airtel দেশের দ্বিতীয় বড় কোম্পানি, যা বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে। এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেল এর যা দামি প্রতিদিন ডেটা প্যাকগুলোর ভিড়ে আড়ালে পড়ে যায়, কিন্তু বাজেট ইউজারদের জন্য এটি সেরা। যে প্ল্যানের কথা খুব কম মানুষ জানেন। এখানে আমরা এয়ারটেল এর 56 দিনের, 77 দিনের, 84 দিনের তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর তিনটি বাজেট প্ল্যান সম্পর্কে।
এয়ারটেল এর 56 দিনের রিচার্জ প্ল্যানটি 579 টাকা দামে আসে। এতে কোম্পানি প্রতিদিন 1.5GB ডেটা, সাথে আনলিমিটেড কলিং অফার করে। শুধু তাই নয়, কোম্পানি এতে 100 SMS প্রতিদিন দিচ্ছে। এই সমস্ত কিছু সুবিধা 56 দিন পর্যন্ত পাওয়া যাবে। কোম্পানি এতে পুরো 12 মাসের জন্য Adobe Express Premium পরিষেবা দিচ্ছে। সাথে এয়ারটেল এক্সট্রিম প্লে সার্ভিসও পাওয়া যাবে এতে।
আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Nothing Phone 4a Pro এর স্পেসিফিকেশন থেকে দাম, সমস্ত কিছু জানুন এখানে
এবার এয়ারটেল এর 77 দিনের প্ল্যানের কথা, যার দাম 799 টাকায় আসে। এতে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটডে কলিং এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। কোম্পানি এই প্ল্যানের সাথেও পুরো 12 মাসের জন্য Adobe Express Premium পরিষেবা দিচ্ছে।
এতে আরেকটি রিচার্জ প্ল্যান হল 84 দিনের যার দাম 859 টাকার। এতে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। এছাড়া আনলিমিটেড কলিং থাকছে এই রিচার্জ প্ল্যানে। প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। কোম্পানি এই প্ল্যানের সাথেও পুরো 12 মাসের জন্য Adobe Express Premium পরিষেবা দিচ্ছে।
আরও পড়ুন: কবে লঞ্চ হবে Samsung Galaxy S26 Series স্মার্টফোন, প্রকাশ্যে এল Galaxy Unpacked ইভেন্টের তথ্য