Airtel Unlimited 5G Plan 2026: এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য সস্তা দামে বেশ কিছু চমৎকার আনলিমিটেড 5জি (Unlimited 5G) প্ল্যান অফার করছে। আপনি যদি 5জি স্মার্টফোন ব্যবহার করেন এবং আপনি এয়ারটেল 5জি নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকেন, তবে এখানে দেওয়া 3 বাজেট প্ল্যান আপনার জন্য সেরা হতে পারে:
349 টাকার Airtel প্ল্যান (সবচেয়ে জনপ্রিয় বাজেট প্ল্যান)
এটি বর্তমানে এয়ারটেলের সবচেয়ে সাশ্রয়ী ৫জি আনলিমিটেড প্ল্যানগুলোর মধ্যে একটি, যা অল্প টাকায় ভালো সুবিধা দেয়।
- ডেটা: আনলিমিটেড 5জি ডেটা (সাথে প্রতিদিন 1.5 জিবি ডেটা)।
- ভ্যালিডিটি: 28 দিন।
- কলিং: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।
- অন্যান্য সুবিধা: প্রতিদিন 100 এসএমএস, SonyLiv এর সাথে 20টির বেশি OTT, এয়ারটেল এক্সস্ট্রিম প্লে (Airtel Xstream Play) এবং উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর ফ্রি সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি এবং Netflix সহ Jio এর সবচেয়ে সস্তা 5G রিচার্জ প্ল্যান, মিলবে 35 হাজার টাকার প্রিমিয়াম সাবস্ক্রিপশনও
379 টাকার প্ল্যান (বেশি ভ্যালিডিটি ও ডেটার জন্য)
যারা এক মাসের (30 দিন) পুরো ভ্যালিডিটি চান এবং প্রতিদিন একটু বেশি ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এটি আদর্শ।
- ডেটা: আনলিমিটেড 5জি ডেটা (সাথে প্রতিদিন 2 জিবি ডেটা)।
- ভ্যালিডিটি: 1 মাস (পুরো 30 দিন)।
- কলিং: আনলিমিটেড ভয়েস কলিং।
- অন্যান্য সুবিধা: প্রতিদিন 100 এসএমএস এবং অ্যাপোলো 24/7 সার্কেল মেম্বারশিপ। এতে কোম্পানি 30 জিবি Google One এর ক্লাউড স্টোরেজ অফার করছে।
399 টাকার প্ল্যান (দীর্ঘমেয়াদী ও বেশি ডেটা)
আপনার বাজেট যদি 400 টাকার আশেপাশে হয় এবং আপনি বেশি ডেটা স্পিড চান, তবে এই প্ল্যানটি সেরা ভ্যালু অফার করে।
- ডেটা: আনলিমিটেড 5জি ডেটা (সাথে প্রতিদিন 2.5 জিবি ডেটা)।
- ভ্যালিডিটি: 28 দিন।
- কলিং: আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল।
- অন্যান্য সুবিধা: এতে কোম্পানি 100 SMS, 28 দিনের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সট্রিম প্লে এবং স্প্যাম প্রোটেকশন সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন: Flipkart sale: 34 হাজার টাকা সস্তা পাওয়া যাচ্ছে Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন