Airtel বলে আমায় দেখ তো Jio বলে আমায়। এই দুই বেসরকারি টেলিকম সংস্থার মধ্যে চরম প্রতিযোগিতা দেখা যায়। কিন্তু যতই একে অন্যকে টক্কর দিক দুই সংস্থার প্ল্যানের দাম বেশ বেড়েছে। দুটো সংস্থাই এক্ষেত্রেও একে অন্যকে পাল্লা দিয়ে বেশ অনেকটা করেই প্ল্যানের দাম বাড়িয়েছে। এর ফলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোতে বেশ চাপ পড়েছে। দেখুন এখন ফোনের রিচার্জ একটা জরুরি খরচ, সেটা যদি বাড়ে পকেটে চাপ তো পড়বেই! কিন্তু গ্রাহকদের স্বস্তি দিয়ে Airtel এখনও এমন কিছু প্ল্যান রেখেছে যেগুলোর দাম 500 টাকার মধ্যে। এই প্ল্যান গুলোতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল সহ রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। সঙ্গে OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এই এক একটি প্ল্যানের বৈধতা এক একরকমের। তাই এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থার 500 টাকার মধ্যে যে প্রিপেইড প্ল্যান গুলো আছে সেগুলোর দাম এবং সুবিধা গুলো দেখে নিন।
এখানে 24 দিনের বৈধতা পাওয়া যাবে সঙ্গে মিলবে মোট 1 GB ডেটা সহ আনলিমিটেড কল এবং মোট 300টা ফ্রি মেসেজ পাঠানোর সুবিধা। এছাড়া এই প্ল্যানে আছে OTT প্ল্যাটফর্মের সুবিধা। 1 মাসের জন্য Amazon Prime Mobile -এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে এখানে, সঙ্গে Airtel Xstream এবং Wynk Music -এর সাবস্ক্রিপশন।
এখানে রোজ 1 GB ডেটা সহ আনলিমিটেড কল এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা থাকবে। এটার বৈধতা 21 দিনের।
এটির বৈধতা 28 দিনের। এখানে রোজ 1.5 GB ডেটা সহ আনলিমিটেড কল এবং রোজ 100 টা মেসেজ পাঠানোর সুবিধা মিলবে। এছাড়া Airtel Xstream, Wynk Music এবং Hellotunes-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে এখানে।
এটির বৈধতা 56 দিন। এখানে রোজ 1.5 GB ডেটা সহ আনলিমিটেড কল এবং রোজ 100 টা মেসেজ পাঠানোর সুবিধা থাকবে। Wynk Music, Hellotunes -এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে। সঙ্গে FASTag -এ 150 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।